কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০৭:৩৫ এএম
অনলাইন সংস্করণ

২৪ আগস্ট : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২৪ আগস্ট : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ বৃহস্পতিবার, ২৪ আগস্ট। অনেকের আজ জন্মবার্ষিকী, আবার কেউ মৃত্যুবরণ করেছেন এই দিনেই। চলুন একনজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি :

১৬০৮ - প্রথম সরকারিভাবে ইংলিশ প্রতিনিধি ভারতের সুরাতে আসেন।

১৬৯০ - ইংরেজ ব্যবসায়ী জব চার্নক সদলে সুতানুটিতে ইংল্যান্ডের জাতীয় পতাকা ওড়ান। দিনটিকে কলকাতা নগরীর পত্তন দিবস হিসেবে ধরা হয়।

১৮১৪ - ব্রিটিশ সেনাদল ওয়াশিংটন ডিসি অধিকার করে এবং হোয়াইট হাউস জ্বালিয়ে দেয়।

১৮১৫ - নেদারল্যান্ডসের আধুনিক সংবিধান এই দিনে গৃহীত হয়।

১৮২১ - মেক্সিকো স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে ।

১৮৭৫ - ক্যাপ্টেন ম্যাথুওয়েব প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দেন সাঁতার কেটে।

১৯০২ - জোয়ান অব আর্কের মূর্তি উন্মোচন করা হয় সেইন্ট পিয়েরে-লে-তে।

১৯১৩ - ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই দিনে চুক্তি স্বাক্ষরিত হয় পরস্পরকে আক্রমণ না করার।

১৯১৪ - প্রথম বিশ্বযুদ্ধে জার্মান বাহিনী নামুর দখল করে।

১৯২৯ - বায়তুল মোকাদ্দাসে নুদবা প্রাচীর আন্দোলন শুরু হয়।

১৯৪৪ - জার্মান থেকে প্যারিস মুক্ত।

১৯৪৯ - উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) গঠিত হয়।

১৯৬৬ - ভারতীয় সাঁতারু মিহির সেন জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেন।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় পানামা ও উরুগুয়ে।

১৯৭৪ - ফখরুদ্দিন আলী আহমেদ ভারতের পঞ্চম রাষ্ট্রপতি হন।

১৯৮৯ - ৪৫ বছরের কমিউনিস্ট শাসনের পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন তাদেউজ মাজোউইকি।

১৯৯১ - তুর্ক মেনিয়ার সার্বভৌমত্ব ঘোষণা।

১৯৯১ - পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে।

জন্ম :

১৮৯০ - আর্জেন্টিনীয় সাহিত্যিক হোর্হে লুই বোর্হেস।

১৮৯৩ - সঙ্গীতশিল্পী ও সুরকার কৃষ্ণচন্দ্র দে।

১৯২৯ - ইয়াসির আরাফাত, ফিলিস্তিনী নেতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।

১৯২৯ - ইয়াসির আরাফাত, ফিলিস্তিনী নেতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।

মৃত্যু :

১৯২৭ - মিশরের জাতীয় নেতা সাদ জগলুল পাশা।

১৯৫৪ - ব্রাজিলিয়ান স্বৈরশাসক গেতুলিও বার্গাস।

১৯৮৮ - সাংবাদিক, সাহিত্যিক আবু জাফর শামসুদ্দীন।

২০০৪ - বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী আইভি রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১০

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১১

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

১২

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১৩

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১৪

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১৫

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১৬

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৭

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১৮

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

১৯

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

২০
X