বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

মাংস খাওয়ার পর হজমে সমস্যা হলে করণীয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঈদুল আজহায় পশু কোরবানির মাধ্যমে ঘরে ঘরে মাংসের উপস্থিতি বেড়ে যায়। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় ঈদের সময় মাংসের পরিমাণে খানিকটা বাড়তি ভোজন হয়ে থাকে। কিন্তু অতিরিক্ত মাংস খাওয়ার কারণে অনেকেই হজমজনিত সমস্যায় পড়েন।

ঈদের আয়োজনে শুধু মাংস নয়, এর পাশাপাশি থাকে নানা তৈলাক্ত ও মসলাযুক্ত খাবারও। ফলে সামান্য খাবারের অনিয়মেই দেখা দেয় বদহজম, গ্যাস, পেট ফাঁপা, আমাশয়, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা।

বিশেষজ্ঞদের মতে, মাংসে উচ্চমাত্রায় প্রোটিন ও চর্বি (ফ্যাট) থাকার কারণে এটি হজমে তুলনামূলকভাবে বেশি সময় নেয়। তবে কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে, যেগুলো খেলে হজম প্রক্রিয়া সহজ হয় এবং সমস্যা অনেকটা কমে যায়।

নিচে তেমনই কয়েকটি উপকারী খাবার তুলে ধরা হলো :

পেঁপে : পেঁপেতে ‘প্যাপেইন’ নামক একটি হজমকারী এনজাইম থাকে, যা মাংস হজমে দারুণ সহায়তা করে। তাই সালাদ হিসেবে বা খাবারের সঙ্গে পেঁপে রাখলে উপকার পাবেন।

আনারস : এই ফলে রয়েছে ‘ব্রোমেলেইন’ নামের একটি এনজাইম, যা প্রোটিন ভাঙতে সাহায্য করে। ফলে অতিরিক্ত প্রোটিন গ্রহণের পর হজমের ভারসাম্য রক্ষা করতে আনারস খাওয়া ভালো।

দই : দই বা দই দিয়ে তৈরি খাবারে থাকে প্রোবায়োটিক বা উপকারী ব্যাকটেরিয়া, যা হজম প্রক্রিয়াকে উন্নত করে। বিশেষ করে মাংসজাতীয় খাবার হজমে এটি কার্যকরী ভূমিকা রাখে।

এ ছাড়া খাবারের সঙ্গে কোল্ড ড্রিংকসের পরিবর্তে বোরহানি রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ বোরহানিতে থাকা মসলা ও উপাদান হজমে সহায়ক ভূমিকা রাখে। তবে যদি হজমের সমস্যা অতিরিক্ত মাত্রায় হয় কিংবা দীর্ঘস্থায়ী হয়ে পড়ে, তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X