কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

কিডনির সমস্যা আছে কি না জানবেন যেভাবে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কিডনি বা বৃক্ক আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। কিন্তু আজকাল কিডনি রোগ ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে। এমনকি তরুণ বয়সেও অনেকে কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন। কারণ, জেনে না জেনে আমরা অনেক সময় কিডনি সমস্যার প্রাথমিক লক্ষণগুলোকে উপেক্ষা করে থাকি। তবে একটু সতর্ক থাকলেই এ বিপজ্জনক রোগকে শুরুতেই শনাক্ত করা সম্ভব। চলুন জেনে নেই কিডনি ড্যামেজ বা কিডনি বিকল হওয়ার ৫টি প্রাথমিক লক্ষণ:

প্রস্রাবে অতিরিক্ত ফেনা বা বুদবুদ

প্রস্রাবে ডিম ফেটানোর মতো ফেনা দেখা দিলে বুঝতে হবে, প্রোটিন প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। এ থেকে নিশ্চিত হওয়া যাবে যে, কিডনির ফিল্টারিং ব্যবস্থা ক্ষতির সম্মুখীন হয়েছে।

চোখ, পা, গোড়ালি বা মুখ ফুলে যাওয়া

যখন আমাদের কিডনি শরীরের অতিরিক্ত লবণ ও পানি ঠিকভাবে ফিল্টার করতে পারে না, তখন সেগুলো শরীরে জমতে থাকে এবং ফোলাভাব তৈরি করে। বিশেষ করে চোখের নিচে, পায়ের পাতা বা গোড়ালিতে ফোলাভাবের সৃষ্টি হয়।

প্রস্রাবের রঙে পরিবর্তন বা রক্ত মিশ্রণ

সাধারণত সুস্থ কিডনি রক্তকণিকাকে ধরে রাখে। কিডনি ক্ষতিগ্রস্ত হলে প্রস্রাবে রক্ত চলে আসতে পারে। তখন প্রস্রাবের রং হয়ে যেতে পারে গোলাপি, লাল বা বাদামি। তাই নিয়মিত প্রস্রাব করার সময় লক্ষ রাখতে হবে যে, রং পরিবর্তন হচ্ছে কি না।

শুষ্ক ত্বক ও চুলকানি

কিডনি শরীরের খনিজ ও তরলের ভারসাম্য বজায় রাখে। কিডনির কার্যক্ষমতা কমে গেলে ত্বকে শুষ্কতা ও চুলকানি দেখা দিতে পারে।

ত্বকের ফ্যাকাশে ভাব ও দুর্বলতা

কিডনি আমাদের শরীরে রক্ত তৈরির জন্য প্রয়োজনীয় হরমোন তৈরি করে। কিডনি সমস্যা হলে রক্তস্বল্পতা দেখা দেয়, ফলে ত্বক হয়ে পড়ে ফ্যাকাশে। এতে আক্রান্ত ব্যক্তি ক্লান্ত হয়ে পড়বেন এবং অবসাদগ্রস্থতায় ভুগবেন।

তাই কিডনি সুস্থ রাখতে সতর্ক থাকতে হবে, নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করাতে হবে এবং কিডনির যত্ন নিতে হবে। শরীরে এসব লক্ষণ দেখা দিলে অবশ্যই কিডনি বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে।

ডা. ফজলে এলাহী খান

সহযোগী অধ্যাপক (নেফ্রোলজি)

সংযুক্ত স্বাস্থ্য অধিদপ্তর

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন-ইসরায়েলি হামলায় নৌবাহিনীর সদস্যদের হত্যার বিচার চায় ইরান

ইতালিতে পুলিশি হেফাজতে প্রবাসী নিহত, প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রাতে যে ৭ ব্যায়াম করলে দ্রুত ঘুম আসবে

প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিটসহ পাবেন বিশেষ সুবিধা: বিমানমন্ত্রী

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১০

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

১১

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

১২

অপহরণের পর নির্যাতন করে হত্যা

১৩

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

১৪

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১৫

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১৬

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৭

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৮

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

১৯

বাংলাদেশের প্রিমিয়াম মাইক্রো-ড্রামা প্ল্যাটফর্ম 'বাংলারিলস'

২০
X