কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

সম্পর্ক দীর্ঘস্থায়ী করার সহজ ৬ উপায়

সম্পর্ককে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে রোমান্সের পাশাপাশি প্রয়োজন বোঝাপড়া, যোগাযোগ আর সম্মান। ছবি : সংগৃহীত
সম্পর্ককে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে রোমান্সের পাশাপাশি প্রয়োজন বোঝাপড়া, যোগাযোগ আর সম্মান। ছবি : সংগৃহীত

প্রেম-ভালোবাসা মানেই শুধু হাতে হাত রেখে হাঁটা বা রোমান্টিক কথায় মিষ্টি সময় কাটানো নয়। সম্পর্কে টিকে থাকতে গেলে দরকার বোঝাপড়া, সময় দেওয়া, আর পরস্পরের প্রতি শ্রদ্ধা।

অনেক সময় ভালোবাসা থাকলেও ব্যস্ততা, দূরত্ব বা মানসিক দূরত্বের কারণে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। তবে দুজনের মধ্যে যদি আন্তরিকতা থাকে, তাহলে কিছু সহজ অভ্যাস আপনাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলতে পারে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন ৬টি উপায় তুলে ধরা হয়েছে, যেগুলো মেনে চললে সম্পর্ক অনেক বেশি টেকসই হতে পারে। চলুন জেনে নিই সেই টিপসগুলো:

১. মতভেদ হলে ঝগড়া নয়, সমাধান খুঁজুন

সব সম্পর্কেই মতবিরোধ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু তর্কে জিততে চাইলে নয়, বরং একে অপরকে বোঝার চেষ্টা করুন। শান্তভাবে শুনুন, সহানুভূতির সঙ্গে কথা বলুন। তর্কের মধ্যেও যদি সম্মান ও সমাধান থাকে, তাহলে সম্পর্ক আরও গভীর হয়।

২. ব্যস্ততার মাঝেও সময় বের করুন

একসঙ্গে বসে চা খাওয়া, হঠাৎ করে ফোনে কথা বলা, কিংবা রাতে একসঙ্গে সময় কাটানো—এগুলো ছোট ছোট বিষয় হলেও সম্পর্কের ভিত্তি মজবুত করে। ব্যস্ততার মাঝেও কিছু মুহূর্ত একে অপরের জন্য বরাদ্দ রাখুন।

৩. সম্পর্কের মধ্যে আনন্দ রাখুন

একসঙ্গে সিনেমা দেখা, কোথাও বেড়িয়ে যাওয়া, কিংবা শুধু মজার গল্প—এই ছোটখাটো আনন্দ সম্পর্ককে তরতাজা রাখে। হাস্যরস ও আনন্দের অভাব হলে সম্পর্কেও ক্লান্তি চলে আসে।

৪. খোলামেলা কথা বলুন

মন খুলে কথা বলুন। কী ভাবছেন, কেমন লাগছে, কী নিয়ে চিন্তা করছেন—সব কিছু সঙ্গীর সঙ্গে ভাগ করে নিন। লুকোচুরি বা ভুল বোঝাবুঝির সুযোগ কমে যাবে, বিশ্বাস বাড়বে এবং সম্পর্ক আরও গভীর হবে।

৫. ছোট ছোট যত্নের প্রশংসা করুন

হঠাৎ চা বানিয়ে দেওয়া, একসঙ্গে হাঁটার সময় পাশে থাকা, অথবা সকালে ‘শুভ সকাল’ মেসেজ পাঠানো—এসব ছোট ছোট মুহূর্তকে গুরুত্ব দিন। সঙ্গীর এই যত্নগুলোর প্রশংসা করলে সে বুঝবে, আপনি তাকে দেখছেন এবং কৃতজ্ঞ।

৬. ব্যক্তিগত জায়গা দিতে শিখুন

একসঙ্গে থাকলেই সব সময় একসঙ্গে থাকতে হবে—এমন নয়। সবাইকে কিছু ব্যক্তিগত সময় দরকার হয়, নিজের মতো করে সময় কাটানোর জন্য। বন্ধুদের সঙ্গে আড্ডা, নিজের পছন্দের কাজ—এসবের জন্য একে অপরকে স্বাধীনতা দিন। এতে সম্পর্কের ওপর চাপ কমে।

সম্পর্ককে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে রোমান্সের পাশাপাশি প্রয়োজন বোঝাপড়া, যোগাযোগ আর সম্মান। একটু যত্ন, একটু সময় আর কিছু সহজ অভ্যাস আপনাদের ভালোবাসাকে আরও দৃঢ় করে তুলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X