কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১০:০১ এএম
অনলাইন সংস্করণ

ফিট থাকতে ঘুম থেকে উঠে যে ৫ কাজ অবশ্যই করবেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দিনটা যেমনভাবে শুরু করবেন আপনার শরীর আর মন সেভাবেই চলবে সারাদিন। তাই শুধু ডায়েট আর ব্যায়ামে নয়, সকালে ঘুম থেকে ওঠার পর কিছু ছোট ছোট অভ্যাসই আপনার ফিটনেস ধরে রাখতে বড় ভূমিকা নিতে পারে। ওজন কমানো হোক বা সুস্থ থাকা—সঠিকভাবে দিন শুরু করাটাই সবচেয়ে জরুরি।

চলুন জেনে নিই, ঘুম থেকে উঠে এমন ৫টি সহজ কাজ যা আপনার শরীরকে রাখবে চাঙ্গা ও সুস্থ, আর ওজন কমাতেও সাহায্য করবে।

১. দিনটা শুরু করুন এক গ্লাস ডিটক্স পানীয় দিয়ে

সকালে ঘুম ভাঙার পর খালি পেটে এক গ্লাস হালকা গরম পানি খান। চাইলে তাতে অল্প লেবুর রস বা সামান্য দারুচিনির গুঁড়ো মেশাতে পারেন। এতে শরীর পরিষ্কার হয়, হজমশক্তি বাড়ে আর সারা শরীর হাইড্রেটেড থাকে।

২. সকালের নাশতা বাদ দেওয়া চলবে না

কতই তাড়া থাক, ব্রেকফাস্ট বাদ দেওয়া একদম ঠিক নয়। পেট ভরে ও পুষ্টিকর খাবার খেতে হবে। প্রোটিন আর ফাইবারযুক্ত খাবার রাখুন যেমন—সিদ্ধ ডিম, ওটস, চিয়া সিডস, টকদই, আটার রুটি ইত্যাদি। এতে পেট ভরেও থাকে, ওজন কমাতেও সাহায্য করে।

৩. চিনি আর ময়দা থেকে দূরে থাকুন

সকালের খাবারে বা চায়ের সঙ্গে চিনির ব্যবহার একদম কমিয়ে দিন। একইভাবে ময়দার তৈরি খাবার যেমন পাউরুটি, বিস্কুট—এগুলোও এড়িয়ে চলুন। এগুলো রক্তে শর্করার মাত্রা বাড়ায় আর ওজন কমানোর পথে বাধা হয়ে দাঁড়ায়।

৪. চা-কফি খাবেন, তবে সময় বুঝে

দিন শুরু করার জন্য অনেকেই চা বা কফি খেতে ভালোবাসেন। কিন্তু খালি পেটে খাবেন না। এতে স্ট্রেস হরমোন বেড়ে যায়। বরং ভালোভাবে নাশতা করে তার পর চা বা কফি খান—তাহলেই শরীর ঠিকভাবে গ্রহণ করতে পারবে।

৫. সকালের রোদে কিছুক্ষণ হাঁটুন

সকাল সকাল রোদে ১০ মিনিট হাঁটলে শরীর ভিটামিন ডি পায়। এতে শরীরের জৈবিক ঘড়ি সঠিকভাবে কাজ করে, মানে আপনার ঘুম, হজম আর হরমোন—সবই একটা সঠিক ছন্দে চলে। আর হ্যাঁ, ভিটামিন ডি ওজন কমাতে সাহায্য করে এমন হরমোনকেও সক্রিয় করে।

রাতে ঠিক সময়ে ঘুমানো আর সকালে ঘুম থেকে উঠে এই ৫টা ছোট অভ্যাস গড়ে তুললে, আপনি অনেকটাই ফিট থাকতে পারবেন—ডায়েট বা জিমে না গিয়েও! শুধু নিয়মিত থাকলেই সুফল মিলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

১০

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

১১

আত্মসমর্পণ করলেন আমির হামজা

১২

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

১৩

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

১৪

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

১৫

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

১৬

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

১৭

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১৮

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১৯

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

২০
X