কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

রাতে খাবার বাদ দিলে কি সত্যিই ওজন কমে? জানুন বিশেষজ্ঞের পরামর্শ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনেকেই দ্রুত ওজন কমানোর আশায় রাতে খাবার খাওয়া বন্ধ করে দেন। কেউ বলেন এতে নাকি শরীর হালকা থাকে, আবার কেউ মনে করেন এতে শরীরের ক্ষতি হয়। তাহলে সত্যটা কী? রাতে না খেয়ে থাকা কি সত্যিই উপকারী? নাকি এতে উল্টো বিপদ বাড়ে?

সাম্প্রতিক একটি অনলাইন চ্যানেলে এ নিয়ে কথা বলেছেন রাজধানী ঢাকার লাইফ কেয়ার মেডিকেল সেন্টার অ্যান্ড বিডিএন পল্লবী ডায়াবেটিস সেন্টারের পুষ্টিবিদ ইসরাত জাহান ডরিন।

পুষ্টিবিদের পরামর্শ জেনে বিষয়টি সহজভাবে বোঝা যাক।

রাতে না খেয়ে থাকা : লাভের চেয়ে ক্ষতিই বেশি

রাতে খাবার না খেলে ডিনার থেকে পরদিনের নাশতা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা বা তার বেশি সময় পেট খালি থাকে। এতে কয়েকটি সমস্যা দেখা দিতে পারে -

- শক্তি কমে যায়, সকালে ঘুম ভাঙলেও চাঙা লাগে না

- মাথাব্যথা, ক্লান্তি ও মনোযোগ কমে যায়

- গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি বা আলসারের ঝুঁকি বাড়ে, কারণ দীর্ঘ সময় পেট খালি থাকলে অ্যাসিড জমে

- দীর্ঘসময় না খেয়ে থাকলে বিপাকক্রিয়া (মেটাবলিজম) ধীর হয়ে যায়, এতে শরীরে চর্বি জমা বাড়তে পারে

তাই শুধু ওজন কমানোর জন্য খাবার বাদ দেয়া বরং বিপরীত ফল দিতে পারে।

রাতে কী খাওয়া উচিত?

শরীরকে ঠিকমতো চলতে হলে জ্বালানি প্রয়োজন, আর খাবারই সেই জ্বালানি। তাই রাতের খাবার বাদ না দিয়ে হালকা ও পুষ্টিকর খাবার খাওয়া জরুরি।

পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী রাতের খাবারের কিছু ভালো অপশন:

এক বা ২টি রুটি + সবজি + সালাদ + ডিম/মাছ/চিকেন

ফল ও সবজি দিয়ে বানানো সালাদ + এক বা ২ টি সিদ্ধ ডিম

যা খাবেন না

- ভাজা-পোড়া

- খুব বেশি ঝাল-মসলাযুক্ত খাবার

- রাত ৯টার পরে heavy খাবার

ওজন কমানোর সঠিক উপায়

কেবল রাতে খাবার বাদ দিলে ওজন কমবে না। পুরো দিনের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করাই আসল নিয়ম।

কীভাবে?

- সারাদিনে পরিমিত খাওয়া

- বেশি না খেয়ে বারবার অল্প খাওয়া

- প্রতিদিন নিয়মিত শরীরচর্চা

- খাবারে যথেষ্ট প্রোটিন ও ফাইবার রাখা

- পর্যাপ্ত ঘুম

ওজন নিয়ন্ত্রণ আর সুস্থ থাকার জন্য এগুলোই সবচেয়ে বেশি কাজ করে।

পুষ্টিবিদের অতিরিক্ত পরামর্শ

- একেবারে নিজে থেকে ডায়েট বা খাবার বাদ দেবেন না, চাইলে একজন পুষ্টিবিদের থেকে ডায়েট প্ল্যান নিতে পারেন

- রাতে খাবার কখনোই বাদ নয়, শুধু হালকা ও সহজপাচ্য খাবার বেছে নিন

- সময়মতো খাবেন, এতে শরীরের বিপাকক্রিয়া ভালো থাকে

- পর্যাপ্ত পানি পান করুন

রাতে খাবার বন্ধ করলে ওজন কমে না, বরং শরীরের ক্ষতি হয়। তাই রাতের খাবার বাদ নয়—হালকা, পরিমিত এবং পুষ্টিকর খাবারই সেরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১০

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১১

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১২

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১৫

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৬

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৭

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

২০
X