জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২০ এএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩২ এএম
অনলাইন সংস্করণ

কী আছে আপনার ভাগ্যে, জেনে নিন রাশিফলে

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

দৈনন্দিন জীবনে অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা আলাদা।

আজ বুধবার (৬ সেপ্টেম্বর) ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নিই আজকের রাশিফল—

(মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল)

আজ নতুন যোগাযোগ জীবনের মোড় ঘোরাতে পারে। প্রাণপ্রাচুর্যে ভরপুর থাকবেন। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য বিশ্রাম প্রয়োজন।

(বৃষ | ২১ এপ্রিল-২০ মে)

শুভ কাজে অগ্রসর হওয়ার সম্ভাবনা। কারও অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যবসায়ীদের জন্য শুভদিন।

(মিথুন | ২১ মে-২০ জুন)

কেউ যেন বৃথা দুর্নাম দিতে না পারে আজ সেদিকে সতর্ক থাকুন। জনকল্যাণমূলক কাজে আগ্রহ বোধ করবেন। আর্থিকভাবে লাভবান হবেন।

(কর্কট | ২১ জুন-২০ জুলাই)

সচ্ছলতা বাড়বে আজ। কাজের চাপও বাড়বে। ব্যবসায়িক যোগাযোগ ও ব্যস্ততা বেড়ে যাবে।

(সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট)

মর্যাদা বাড়বে। আর্থিক বিষয় আজ অত্যন্ত শুভ। পরিবার ও কর্মক্ষেত্রে মতের অমিল হওয়ার আশঙ্কা বেশি।

(কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আর্থিক দিক থেকে লাভবান হবেন। প্রেমে নতুন যোগাযোগ বাড়বে। আয়-ব্যয়ের সমতা রাখা কঠিন হবে। কাজে চাপ বাড়বে।

(তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

পারিবারিক সম্পর্ক শুভ ও স্বাভাবিক। সচ্ছলতা বাড়বে। সম্পত্তিসংক্রান্ত বিষয় আজ আপনার জন্য শুভ।

(বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর)

সামাজিক কাজে অর্থ ব্যয় হবে। সার্বিক উন্নতির জোরালো সম্ভাবনা আছে। প্রিয়জনের কাছ থেকে সুসংবাদ পাবেন।

(ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

পরিবারের জন্য দুশ্চিন্তা বাড়বে। প্রেমে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক বিষয় নিয়ে টেনশনে থাকবেন।

(মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

লেনদেনের বিষয়ে সতর্ক থাকুন। দায়িত্ব সম্পর্কে সচেতন না হলে আজ সমস্যা হতে পারে। ব্যবসায় উন্নতির জোরালো সম্ভাবনা আছে।

(কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

লেনদেনের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। অস্থিরতা বাড়বে। পেশাগত মতবিরোধ থাকবে। যানবাহনে আজ সতর্ক থাকুন।

(মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

খ্যাতি বাড়বে। দাম্পত্য জীবন স্বাভাবিক যাবে। পেশাগত দুশ্চিন্তা বাড়তে পারে। নতুন প্রেম ও ভ্রমণের যোগ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল যুবকের

দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

ক্লিন শিটের রেকর্ড গড়ে ও চেকিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে নকআউটে মেক্সিকো

চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ইরান ইস্যুতে উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রধানমন্ত্রী ও চীনা পানিসম্পদমন্ত্রীর বৈঠক / তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা ট্রাম্পের, সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

‘মসজিদের মাইকে ঘোষণা’ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

১০

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

১১

অনন্য হ্যাটট্রিক রেকর্ডের কাছে ভিনিসিয়ুস, গড়লেন অসাধারণ কীর্তি

১২

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

১৩

পিপলস ইনস্যুরেন্সের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

১৪

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

১৫

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

১৬

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

১৭

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

১৮

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৯

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

২০
X