কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ধনী হতে চান? এই ৫ অভ্যাস থাকা জরুরি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ধনী হওয়ার স্বপ্ন কে না দেখে! কিন্তু এ পথটা মোটেও সহজ নয়। একদিনে কিংবা রাতারাতি ধনী হয়ে যাওয়ার গল্প শুধু সিনেমাতেই মানায়। বাস্তবে ধনী হতে হলে দরকার কঠোর পরিশ্রম, বুদ্ধিমত্তা আর ধারাবাহিকতা। অনেকেই উত্তরাধিকারসূত্রে কিংবা ভাগ্যক্রমে অর্থ-সম্পদ পান, কিন্তু সেটি ধরে রাখতে পারেন না। কারণ, সম্পদ টিকিয়ে রাখার জন্যও কিছু বিশেষ অভ্যাস প্রয়োজন। ধনী মানুষেরা সাধারণত এমন কিছু অভ্যাস মেনে চলেন, যা শুধু অর্থ উপার্জনেই নয়, অর্থ সঞ্চয় ও বৃদ্ধি করতেও সাহায্য করে। তাই ধনী হতে চাইলে আপনাকেও এই অভ্যাসগুলো রপ্ত করতে হবে। চলুন জেনে নেওয়া যাক—

১. প্রতিদিন ছোট ছোট কাজ করুন

সম্পদ একবারে তৈরি হয় না, এটি গড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টায়। প্রতিদিন মাত্র ১০ মিনিট সময় দিন বাজেট মিলিয়ে দেখায়, ৫০ টাকা সঞ্চয় করার অভ্যাসে বা নিজের লক্ষ্য আপডেট করতে। এই সামান্য কাজগুলো একসময় বড় সাফল্য এনে দেবে।

২. আজীবন শিখতে থাকুন

সফল মানুষরা কখনো শেখা থামান না। টাকা-পয়সা, ব্যবসা বা ব্যক্তিগত উন্নতির বিষয়ে প্রতিদিন কিছু না কিছু পড়ার অভ্যাস রাখুন। কয়েক পৃষ্ঠা পড়লেও তা আপনার চিন্তাভাবনাকে ধারালো করবে, সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে এবং সময়ের সঙ্গে আপনাকে এগিয়ে রাখবে।

৩. টাকার হিসাব রাখুন

যা হিসাব রাখবেন না, তা নিয়ন্ত্রণও করতে পারবেন না। তাই আয়, ব্যয় ও সঞ্চয়ের নিয়মিত ট্র্যাক রাখুন। চাইলে সহজ কোনো স্প্রেডশিট কিংবা বাজেটিং অ্যাপ ব্যবহার করতে পারেন। এতে বুঝতে পারবেন টাকা কোথায় যাচ্ছে এবং কীভাবে তা বাড়ানো সম্ভব।

৪. ধারাবাহিকভাবে বিনিয়োগ করুন

বাজারের সময় ধরার চেষ্টা না করে বিনিয়োগে ধারাবাহিক হোন। প্রতি মাসে সামান্য পরিমাণ অর্থও যদি সূচক তহবিল বা অবসরকালীন সঞ্চয় অ্যাকাউন্টে রাখেন, তা সময়ের সঙ্গে সঙ্গে বিশাল সম্পদে পরিণত হতে পারে। তাই দ্রুত এই অভ্যাস শুরু করুন এবং ধৈর্য ধরে চালিয়ে যান।

৫. নম্র ও অনুসন্ধিৎসু থাকুন

যারা চুপচাপ সম্পদ তৈরি করেন, তারা সব সময় কৌতূহলী ও মুক্তমনা থাকেন। তারা মনে করেন না যে সব জানেন। বরং প্রশ্ন করেন, অন্যদের থেকে শেখেন এবং বিনয়ী থাকেন। ফলে সাফল্য এলে তারা বুদ্ধিমত্তার সঙ্গে তা সামলাতে পারেন এবং আরও সম্পদ গড়ে তোলেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলা, নিহত ২

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

১০

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

১১

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

১২

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

১৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

১৪

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৫

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

১৬

বিশ্ব রক্তদাতা দিবস আজ

১৭

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

১৮

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৯

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

২০
X