সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১০:১৯ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

বেডরুমে যেসব রং ভুলেও ব্যবহার করবেন না

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বেডরুম এমন একটি জায়গা, যেখানে আমরা আরাম করি, বিশ্রাম নিই এবং দিনের ক্লান্তি দূর করি। তাই এই ঘরের রং হওয়া উচিত শান্ত ও চোখে আরামদায়ক।

নিজের পছন্দের রং ব্যবহার করতে চাইলেও সব রং বেডরুমে মানায় না। কিছু রং এমন আছে, যা ঘরে অস্থিরতা তৈরি করে এবং ঘুমের ব্যাঘাত ঘটায়। চলুন জেনে নিই, কোন রংগুলো বেডরুমে ব্যবহার না করাই ভালো।

কালো

কালো রং ঘরকে খুব অন্ধকার করে তোলে এবং ঘরটিকে বাস্তবের চেয়ে ছোট মনে হয়। ঘুমানোর সময় অন্ধকার সুবিধা দিলেও সকালে উঠতে বেশ কষ্ট হয়। বেশি অন্ধকার ঘর মানসিকভাবেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

নিয়ন রং

নিয়ন সবুজ, ম্যাজেন্টা বা লালচে-বেগুনির মতো উজ্জ্বল রং ঘরে অস্থিরতা তৈরি করে। এগুলো ঘুমের ছন্দ নষ্ট করতে পারে। এর বদলে হালকা ধূসর, বেজ বা কোমল উষ্ণ রং ব্যবহার করলে বেডরুম বেশ শান্ত লাগে এবং শরীর-মনকে আরাম দেয়।

হলুদ

সূর্যের মতো উজ্জ্বল হলেও হলুদ রং বেডরুমে মানায় না। এটি মনকে চঞ্চল করে তোলে, ফলে রাতে ঘুমাতে সমস্যা হতে পারে। তবে অফিস রুম বা বাচ্চাদের পড়ার ঘরে হলুদ রং বেশ ভালো লাগে।

লাল

গাঢ় লাল বা উজ্জ্বল গোলাপি রং খুব চোখে লাগে এবং ঘরে উত্তেজনামূলক পরিবেশ তৈরি করে। এ ধরনের রং সহজেই দৃষ্টি আকর্ষণ করে, তাই বিজ্ঞাপন বা দোকানে বেশি ব্যবহার হয়। লাল রং ঘুম কমিয়ে দেয় এবং মস্তিষ্ককে সক্রিয় করে - এ জন্য জিমে লালের ব্যবহার বেশি দেখা যায়। তবে বসার ঘরে হালকা গোলাপি রং ব্যবহার করতে পারেন।

কমলা

কমলা রং ঘরকে খুব উজ্জ্বল করে তোলে, যা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। যদিও বসার ঘরে বা পড়ার ঘরে কমলা রং এনার্জি বাড়াতে সাহায্য করে, তাই সেসব জায়গায় এটি ব্যবহার করা যেতে পারে।

গাঢ় বাদামি

গাঢ় বাদামি রং ঘরকে ভারী ও অন্ধকার মনে করায়। এতে ঘরটিতে বিষণ্নতার অনুভূতি তৈরি হতে পারে এবং সকালে ঘুম ভাঙা কঠিন হয়ে যায়। তাই বেডরুমে এই রং ব্যবহার না করাই ভালো।

সূত্র: রিডার্স ডাইজেস্ট

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X