কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম
অনলাইন সংস্করণ

শীতে ঠান্ডা না গরম পানি দিয়ে গোসল করবেন?

ফাইল ছবি
ফাইল ছবি

শীত বাড়তেই গোসল যেন অনেকের জন্য ঝামেলার কাজ হয়ে যায়। পানি ঠান্ডা বলে অনেকে গোসল দেরি করে, কেউ গরম পানি ব্যবহার করেন, আবার কেউ কেউ ঠান্ডা পানির কথা ভেবেই কাঁপতে থাকে।

কিন্তু শরীরের জন্য আসলে কোন পানি ভালো—গরম, নাকি ঠান্ডা? চলুন সহজভাবে বিষয়টি জেনে নিই।

শীতে হালকা গরম পানি দিয়ে গোসল করাই সবচেয়ে আরামদায়ক ও নিরাপদ। বাইরে ঠান্ডা থাকলেও উষ্ণ পানি শরীরকে স্বস্তি দেয়। তবে মনে রাখবেন, অতিরিক্ত গরম পানি কখনোই ভালো নয়।

কেন খুব গরম পানি ক্ষতিকর?

- শরীরের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয়।

- ত্বক আরও শুষ্ক ও খসখসে হয়ে যায়।

- রক্তনালি দ্রুত প্রসারিত হয়ে মাথা ব্যথা বা দুর্বলতা আনতে পারে।

- শীতে ত্বক এমনিতেই শুকিয়ে যায়, তাই বেশি গরম পানি সমস্যাকে বাড়িয়ে তোলে।

তাহলে ঠান্ডা পানি কেন নয়?

শীতে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে

- শরীরের তাপমাত্রা কমে যায়

- কাঁপুনি, সর্দি-কাশি, এমনকি হাইপোথার্মিয়ার ঝুঁকি বাড়ে

- হাঁপানি, সাইনাস বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা থাকলে ক্ষতি আরও বেশি

তাই শীতে ঠান্ডা পানি এড়িয়ে চলাই ভালো।

কেমন গরম পানি ব্যবহার করবেন?

হালকা গরম বা মাঝারি উষ্ণ পানি সবচেয়ে উপযুক্ত। এতে ত্বক আর্দ্র থাকে, রক্তসঞ্চালন ভালো হয়, শরীর উষ্ণ থাকে, পেশি আরাম পায় ও ক্লান্তি কমে। যাদের ত্বক শুষ্ক, তাদের জন্য হালকা গরম পানি বিশেষভাবে ভালো।

উষ্ণ পানির আরও কিছু উপকারিতা—ভালো ঘুমে সাহায্য করে। মনে রাখবেন, অফিসে বা শীতল পরিবেশে কাজ করা লোকদের জন্য এটি বেশ স্বস্তিদায়ক। কারণ এটি শরীর ও মনকে শান্ত করে।

পানির তাপমাত্রা কেমন হওয়া উচিত?

পানি যেন স্পর্শ করলে আরাম লাগে, কোনো ঝাঁজ, জ্বালা বা অস্বস্তি যেন না থাকে। শিশু, বয়স্ক বা সংবেদনশীল ত্বকের মানুষদের জন্য তাপমাত্রা আরও কম রাখতে হবে। আর গরম পানি দিয়ে খুব বেশি সময় গোসল করা উচিত নয়—এতে ত্বক শুকিয়ে যায়।

খেয়াল রাখবেন, মাথায় গরম পানি ঢালা নিরাপদ নয়। গরম পানি—মাথার ত্বক নরম করে, চুলের গোড়া দুর্বল করে ও চুল পড়া বাড়াতে পারে। তাই চুল ধোয়ার সময় ব্যবহার করুন হালকা গরম বা উষ্ণ পানি।

শীতে গোসলের জন্য হালকা গরম পানি সেরা পছন্দ—আরামদায়ক, নিরাপদ ও স্বাস্থ্যকর। তবে যদি আপনার ত্বকে বিশেষ কোনো সমস্যা থাকে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১১

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১২

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৯

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

২০
X