বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিদিনের যেসব অভ্যাস অজান্তেই আপনার লিভারের ক্ষতি করছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমাদের শরীরকে সুস্থ রাখার পেছনে লিভার একটি নীরব যোদ্ধার মতো কাজ করে। প্রতিদিন আমরা যা খাই, পান করি বা যে পরিবেশে থাকি সেখানকার ক্ষতিকর উপাদানগুলো ছেঁকে শরীরকে সুরক্ষিত রাখাই লিভারের মূল দায়িত্ব। কিন্তু আমরা অনেক সময়ই এমন কিছু দৈনন্দিন অভ্যাস অনুসরণ করি, যেগুলো যে লিভারের ওপর কতটা চাপ ফেলে, তা টেরই পাই না।

ধীরে ধীরে এই অভ্যাসগুলো লিভারের কর্মক্ষমতা কমিয়ে দেয়, টক্সিন জমতে থাকে, আর এর ফলেই দেখা দেয় নানা ধরনের শারীরিক সমস্যা। লিভারকে সুস্থ রাখতে তাই সবচেয়ে জরুরি হলো—নিজের দৈনন্দিন জীবনযাপনের দিকে একটু নজর দেওয়া। কোন কোন অভ্যাস আপনার লিভারকে ক্ষতি করছে, তা জানা থাকলে সেগুলো বদলানোও সহজ হয়।

চলুন জেনে নেওয়া যাক, প্রতিদিন যে বদভ্যাসগুলো আপনার অজান্তেই লিভারের ক্ষতি কর—

অতিরিক্ত মদ্যপান

মদ্যপান লিভারের জন্য সবচেয়ে ক্ষতিকর অভ্যাসগুলোর একটি। শরীর অতিরিক্ত অ্যালকোহল ভাঙতে পারে না, ফলে লিভারের ওপর বাড়তি চাপ পড়ে। ধীরে ধীরে লিভারে প্রদাহ, ফ্যাটি লিভার সিরোসিস পর্যন্ত হতে পারে।

বেশি বেশি ওষুধ খাওয়া

চটজলদি ব্যথা কমানোর জন্য বারবার পেইনকিলার খাওয়া, কিংবা প্রয়োজনের চেয়ে বেশি ওষুধ গ্রহণ—এসবই লিভারের জন্য বিপজ্জনক। বিশেষ করে অতিরিক্ত ব্যথানাশক লিভার ফেইলিওর পর্যন্ত ঘটাতে পারে।

ধূমপান

ধূমপানের রাসায়নিক উপাদান লিভারে পৌঁছে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে। এতে ফ্রি র‍্যাডিকেল তৈরি হয়ে লিভারের কোষ নষ্ট করে দেয়। দীর্ঘদিন ধূমপানের ফলে লিভারে ফাইব্রোসিসও হতে পারে।

অস্বাস্থ্যকর খাবার খাওয়া

প্রসেসড ফুড, অতিরিক্ত তেল-মসলা, ফাস্টফুড—এসব খাবার লিভারের ওপর বিরূপ প্রভাব ফেলে। এর বদলে প্রতিদিনের খাবারে ফল, শাকসবজি, বাদাম ইত্যাদি যোগ করলে লিভার সুস্থ থাকে। তবে অতিরিক্ত কাঁচা খাবার খাওয়া থেকেও সাবধান থাকা জরুরি।

পর্যাপ্ত ঘুম না হওয়া

ঘুম কম হলে শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়ে, যা লিভারের জন্য ক্ষতিকর। লিভারকে সুস্থ রাখতে প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুম খুবই প্রয়োজন।

সকালে খালি পেটে থাকা

অনেকে সকালে ঘুম থেকে উঠে অনেকক্ষণ কিছু না খেয়ে থাকেন। এতে লিভারের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হয় এবং দীর্ঘদিন এভাবে চললে লিভারের ক্ষতি হতে পারে।

অতিরিক্ত নিউট্রিশনাল সাপ্লিমেন্ট খাওয়া

ভিটামিন বা হারবাল সাপ্লিমেন্ট বেশি মাত্রায় খেলে লিভারের ক্ষতি হতে পারে। বিশেষ করে অতিরিক্ত ভিটামিন A লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর।

দেরি করে ঘুমানো ও দেরিতে ঘুম থেকে ওঠা

রাত জাগা এবং দেরিতে ওঠার অভ্যাস শরীরের স্বাভাবিক ঘড়িকে নষ্ট করে। এর ফলে হজমে সমস্যা হয়, শরীর দুর্বল লাগে আর সবকিছুর নেতিবাচক প্রভাব পড়ে লিভারের ওপরও।

সকালে মল-মূত্র চেপে রাখা

অনেকেই আলস্যের কারণে সকালে টয়লেটে যাওয়ার প্রয়োজন চাপা দিয়ে রাখেন। এই অভ্যাস দীর্ঘদিন চললে শরীরে বিষাক্ত পদার্থ জমতে থাকে, লিভারের কাজের ওপরও খারাপ প্রভাব পড়ে।

লিভারকে সুস্থ রাখা মানেই পুরো শরীরকে সুস্থ রাখা। প্রতিদিনের জীবনযাপনে ছোট ছোট পরিবর্তনই পারে বড় সমস্যা থেকে আপনাকে রক্ষা করতে। আজ থেকেই চেষ্টা করুন, ক্ষতিকর অভ্যাসগুলো বাদ দিয়ে স্বাস্থ্যকর জীবনযাপন শুরু করতে।

সূত্র : Boldsky

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১০

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১১

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১২

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৩

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৪

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৫

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৬

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৭

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৮

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

২০
X