বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

পরিবার সঞ্চয়পত্র নিয়ে যা যা জানা দরকার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনেকে নিরাপদ বিনিয়োগের জন্য সঞ্চয়পত্রের ওপর ভরসা করেন। এর মধ্যে পরিবার সঞ্চয়পত্র সবচেয়ে বেশি জনপ্রিয়। কারণ এতে মুনাফা বেশি, ঝুঁকি কম এবং প্রতি মাসে আয় পাওয়ার সুযোগ আছে। তাহলে এটি কারা কিনতে পারবেন এবং কী কী সুবিধা মেলে? চলুন সহজ করে জেনে নিই প্রয়োজনীয় তথ্য।

পরিবার সঞ্চয়পত্র হলো বাংলাদেশ সরকারের একটি নিরাপদ বিনিয়োগ মাধ্যম। তুলনামূলক বেশি মুনাফা ও মাসিক আয় পাওয়ার সুবিধার কারণে এটি অনেকের কাছে প্রথম পছন্দ। পাঁচ বছর মেয়াদি এই সঞ্চয়পত্রে সর্বোচ্চ ১১.৯৩% পর্যন্ত মুনাফা পাওয়া যায়, যা বর্তমানে চালু থাকা সঞ্চয়পত্রগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ হার।

কীভাবে কিনবেন পরিবার সঞ্চয়পত্র?

পরিবার সঞ্চয়পত্র পাওয়া যায়:

- জাতীয় সঞ্চয় অধিদপ্তর

- বাংলাদেশ ব্যাংকের সব শাখা

- ডাকঘর

- বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক

এগুলো থেকেই সঞ্চয়পত্র কেনা ও মেয়াদ শেষে বা প্রয়োজন হলে নগদায়ন করা যায়।

কত টাকায় পাওয়া যায়?

পরিবার সঞ্চয়পত্র কেনা যায় নিম্নলিখিত পরিমাণে: ১০,০০০ / ২০,০০০ / ৫০,০০০ / ১ লাখ / ২ লাখ / ৫ লাখ / ১০ লাখ টাকা

মেয়াদ: ৫ বছর

মুনাফার হার (১ জুলাই থেকে কার্যকর)

মোট বিনিয়োগের ওপর ভিত্তি করে দুই ধাপ রয়েছে—

১) প্রথম ধাপ - ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের জন্য

১ম বছর: ৯.৮১%

২য় বছর: ১০.২৯%

৩য় বছর: ১০.৮০%

৪র্থ বছর: ১১.৩৫%

৫ম বছর: ১১.৯৩%

২) দ্বিতীয় ধাপ - ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগকারীদের জন্য

১ম বছর: ৯.৭২%

২য় বছর: ১০.১৯%

৩য় বছর: ১০.৭০%

৪র্থ বছর: ১১.২৩%

৫ম বছর: ১১.৮০%

উৎসে কর কত?

- ৫ লাখ টাকার মধ্যে মোট বিনিয়োগ হলে মুনাফার ওপর ৫% কর

- ৫ লাখ টাকার বেশি বিনিয়োগ হলে ১০% কর

কারা পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন?

এই তিন শ্রেণির নাগরিক এটি কিনতে পারেন:

- ১৮ বছরের ওপরে যে কোনো বাংলাদেশি নারী

- যে কোনো বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী (পুরুষ ও নারী)

- ৬৫ বছর বা তার বেশি বয়সের যে কোনো বাংলাদেশি (পুরুষ ও নারী)

সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করা যায়?

- একক নামে সর্বোচ্চ ৪৫ লাখ টাকা পর্যন্ত

- পরিবার সঞ্চয়পত্র শুধু একক নামেই পাওয়া যায়, যৌথ নামে কেনা যায় না

তবে তিন ধরনের সঞ্চয়পত্র

- পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র

- তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র

- পরিবার সঞ্চয়পত্র

এই তিনটিতে একক নামে মোট সর্বোচ্চ ৫০ লাখ টাকা, আর যৌথ নামে ১ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়।

আর কী সুবিধা পাওয়া যায়

- প্রতি মাসে মুনাফা তোলা যায়

- নমিনি যোগ, পরিবর্তন বা বাতিল করা যায়

- সঞ্চয়পত্রের মালিক মারা গেলে নমিনি চাইলে সঙ্গে সঙ্গে টাকা তুলতে পারেন অথবা মেয়াদ শেষ হওয়া পর্যন্ত মাসিক মুনাফা নিতে পারেন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X