কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ওজন কমাতে ভাত-রুটি ছাড়তে হবে কি না, বলছেন বিশেষজ্ঞ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনেকে মনে করেন ওজন কমাতে হলে ভাত-রুটি বাদ দিতেই হবে। কিন্তু আসলে কি তাই? জনপ্রিয় ফিটনেস কোচ ও স্পোর্টস নিউট্রিশন বিশেষজ্ঞ জিত সেলাল জানাচ্ছেন, কার্বোহাইড্রেটকে ভয় পাওয়ার দরকার নেই—ওজন কমে সঠিক অভ্যাসে, খাবার বাদ দিলে নয়।

অনেকদিন ধরেই ভাত, রুটি বা কার্বোহাইড্রেট ভরা খাবারগুলোকে ওজন বাড়ার প্রধান কারণ মনে করা হয়। ইন্টারমিটেন্ট ফাস্টিং, ডিটক্স ড্রিঙ্ক—এ ধরনের নানা ট্রেন্ড এলেও বিভ্রান্তি একই থাকে: কার্ব খাব কি খাব না? এ নিয়ে কথা বলেছেন ভারতের ফিটনেস কোচ ও স্পোর্টস নিউট্রিশন বিশেষজ্ঞ জিত সেলাল। তাঁর সরাসরি বক্তব্য-কার্ব কমালে ওজন কমে—এই ধারণা ভুল।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে জিত সেলাল বলেন, ভাত বা রুটি খাওয়া যাবে না—এটা বহু পুরোনো কিন্তু ভুল ধারণা। শরীরের প্রধান শক্তির উৎস হলো কার্বোহাইড্রেট। এটা বাদ দিলে শরীর শক্তি পাবে কীভাবে? তাই শুধু কার্ব বাদ দিলে ওজন কমবে—এমন কোনো নিয়ম নেই। ওজন কমানোর বিষয়টি আসলে অন্য জায়গায় নির্ভর করে।

ওজন নিয়ন্ত্রণে বিশেষজ্ঞের ৩টি পরামর্শ

ক্যালরি ঘাটতি তৈরি করুন : আপনি যত ক্যালরি খাবেন, শরীরকে তার চেয়ে বেশি ক্যালরি খরচ করতে হবে। এটাই ফ্যাট কমার মূল নিয়ম।

যথেষ্ট প্রোটিন খান : ওজন কমানোর সময় মাংসপেশি ধরে রাখতে প্রোটিন খুব গুরুত্বপূর্ণ। প্রোটিন কম খেলে শরীর ফ্যাট নয়; বরং পেশি ভাঙতে শুরু করে।

নিয়মিত নড়াচড়া ও ব্যায়াম করুন : প্রতিদিন হাঁটা, ব্যায়াম বা যে কোনো ধরনের শারীরিক কাজ মেটাবলিজম বাড়ায় এবং ফ্যাট কমাতে সাহায্য করে।

জিত সেলাল বলেন, এই তিনটি অভ্যাস মেনে চললে আপনি ভাত বা রুটি, যাই খান না কেন, ফ্যাট কমার প্রক্রিয়া থামবে না।

বিশেষজ্ঞের মতে, ওজন কমাতে কঠোর খাদ্য নিষেধাজ্ঞা প্রয়োজন নেই। ভাত-রুটি বাদ দিয়ে শরীর দুর্বল করার চেয়ে অনেক বেশি জরুরি হলো—সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম এবং ধারাবাহিক থাকা। সোশ্যাল মিডিয়ার ভুল-ভাল পরামর্শে না গিয়ে প্রয়োজনে বিশেষজ্ঞ বা চিকিৎসকের সঙ্গে কথা বলুন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X