কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

চলন্ত গাড়ির ছাদে তরুণ-তরুণীর কাণ্ড ভাইরাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিয়ের মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখতে অভিনব কৌশল অবলম্বন করেন অনেক বর-কনে। এতে অনেক সময় ঘটে বিপত্তিও। আবার বিয়ের প্রিওয়েডিং ফটোতে অনেক বর-কনেকে এমন সব কাজ করতে দেখা যায়, যা দেখে অনেক সময় চোখ ছানাবড়া হয়ে যায়। আর তেমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের গোয়ায়।

বিয়ের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চলন্ত এসইউভির ছাদে বিপজ্জনকভাবে শুয়ে পড়েন দুই তরুণ-তরুণী। সেই দৃশ্য দেখে ভয় পেয়ে যান এক পথচারী। গাড়ি থামিয়ে যুগল এবং আলোকচিত্রশিল্পীকে শাসনও করেন তিনি। আর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

এতে দেখা গেছে, কালো রঙের চলন্ত এসইউভির ওপর শুয়ে রয়েছেন এক যুগল। তরুণী শুয়ে রয়েছেন চলন্ত এসইউভির ছাদে এবং তরুণ গা এলিয়ে শুয়ে রয়েছেন গাড়ির বনেটের ওপর। জানা গেছে, কিছুদিন পরই ওই যুগলের বিয়ে। আর সে উপলক্ষ্যেই তারা প্রিওয়েডিং ফটোশুট করতে গোয়ায় গিয়েছিলেন।

এদিকে এই ভিডিও ছড়িয়ে পড়তেই বেজায় মজেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, আজকাল বিয়ের অনুষ্ঠান ঘিরে জাঁকজমকই বেশি। আরেকজন লিখেছেন, ছবি এবং ভিডিও তোলার জন্য সব রকম ঝুঁকি নিতে প্রস্তুত যুগল। প্রাণ যায় যাক, ছবি ভালো আসা চাই।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X