দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

দিনাজপুরে গতবারের চেয়ে ধীরে কমছে তাপমাত্রা। ছবি : সংগৃহীত
দিনাজপুরে গতবারের চেয়ে ধীরে কমছে তাপমাত্রা। ছবি : সংগৃহীত

দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সন্ধ্যার পর থেকে সকাল ৭টা পর্যন্ত শীত অনুভব করছে এই জেলার মানুষ। দেখা মিলছে কুয়াশার।

সোমবার (১ ডিসেম্বর) দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়া, বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশ। যা রোববার (৩০ নভেম্বর) ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

সরেজমিনে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল-সন্ধ্যা মানুষকে গরম কাপড় পরতে দেখা যাচ্ছে। ভোরে মসজিদে মুসল্লিরা শীতের কাপড় পরে নামাজে আসছেন। খোদমাধপুর মিন্ত্রিপাড়া জামে মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লি আসতারুল ইসলঅম বলেন, ‘শীত অনুভূত হচ্ছে। ভোরে শীতের কাপড় পরে বের হতে হচ্ছে। শীত আসছে তা বোঝা যাচ্ছে।’

স্টেশন এলাকায় এসে দেখা মেলে পত্রিকার হকার দুখু মিয়ার ও ফিরোজ ইসলামের। তাদের শীতের পোশাক ছিল বাইসাইকেলের মধ্যে। তারা বলেন, ভোরবেলা পত্রিকা আসে। আমাদের ভোরে বের হাতে হয়। গত কয়েকদিনের তুলনায় আজ কুয়াশা একটু বেশি। ভোরে ঠান্ডা লাগলেও সাইকেল চালানোর কারণে গরম লেগে গেছে। তাই হালকা শীতের কাপড় খুলে সাইকেলের হাতলে রেখে দিয়েছি।

এ বিষয়ে দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন কালবেলাকে বলেন, ‘জেলায় একটু একটু করে শীত বাড়ছে। প্রতিদিনই তাপমাত্রা কমছে। তবে গতবারের চেয়ে ধিরে কমছে তাপমাত্রা। কিন্তু এবার এখনও তেমন শীত নেই। সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১০

রামিসা হত্যা মামলার রায় আজ

১১

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১২

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৩

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৪

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৫

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১৮

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৯

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

২০
X