কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ভোর ৫টা না সকাল ৭টা, কখন ঘুম থেকে ওঠা সবচেয়ে ভালো

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনেকেই মনে করেন ভোর ৫টায় উঠলে জীবন গুছিয়ে আসে, কাজের গতি বাড়ে এবং মনও ভালো থাকে। আবার অনেকে বলেন, এত ভোরে ওঠা শরীরের স্বাভাবিক ঘুমের ছন্দ নষ্ট করে। তাহলে আসলে কোনটা ঠিক? স্বাস্থ্য বিশেষজ্ঞরা কী বলছেন— চলুন সহজ করে জেনে নেওয়া যাক।

ভারতীয় যোগব্যায়াম প্রশিক্ষক ও হ্যাবিল্ডের সহ-প্রতিষ্ঠাতা সৌরভ বোথরা বলছেন, সকালে ঠিক কখন উঠবেন, তা ঘড়ির সময়ের চেয়ে আপনার অভ্যাসের ওপর বেশি নির্ভর করে। প্রতিদিন যদি একই সময়ে ঘুম থেকে ওঠা হয়, তাহলে শরীর ধীরে ধীরে সেই সময়ের সঙ্গে মানিয়ে নেয়। তাই যারা আগে অনিয়মিত সময় ঘুম থেকে উঠতেন, তাদের কাছে ভোর ৫টায় ওঠা বেশি সহজ এবং শক্তিদায়ক মনে হতে পারে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভোরের সময়টা প্রকৃতির ছন্দের সঙ্গে বেশি মানানসই। এ সময় বেশিরভাগ মানুষ হালকা ঘুমে থাকেন, তাই ওঠাও তুলনামূলক সহজ হয়। ভোরের বাতাস থাকে শান্ত ও ঠান্ডা, চারপাশে কোলাহল কম থাকে, যা শরীর ও মনের জন্য আরামদায়ক। বিপরীতে সকাল ৭টার পর থেকেই শব্দ, স্ক্রিন আর যানজট শুরু হয়, যা স্নায়ুতন্ত্রে চাপ সৃষ্টি করতে পারে।

তবে এ বিষয়ে ভিন্ন মত দিয়েছেন মুম্বাইয়ের গ্লেনেগলস হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডা. স্বরূপ স্বরাজ পাল। তার মতে, সকাল ৫টা বা ৭টা— কখন উঠছেন, সেটাই আসল বিষয় নয়। গুরুত্বপূর্ণ হলো, আপনি পর্যাপ্ত ও গভীর ঘুম পাচ্ছেন কি না। স্নায়ুতন্ত্র ভালোভাবে কাজ করতে হলে নিয়মিত ৭-৮ ঘণ্টার ঘুম খুব প্রয়োজন।

ডা. স্বরূপ জানান, যারা ভোরে উঠে শান্ত পরিবেশে ব্যায়াম, ধ্যান বা নিজের জন্য সময় বের করতে পারেন, তাদের জন্য সকাল ৫টা উপকারী হতে পারে। তবে যদি এর জন্য ঘুম কমে যায়, তাহলে উল্টো ক্ষতি হতে পারে। কম ঘুমের কারণে ক্লান্তি, বিরক্তি, মনোযোগের অভাব এমনকি স্নায়ুতন্ত্রে চাপও তৈরি হতে পারে। সে ক্ষেত্রে পর্যাপ্ত ঘুমের পর সকাল ৭টায় ওঠাই বেশি ভালো, যা স্মৃতিশক্তি, হরমোনের ভারসাম্য এবং শরীর পুনরুদ্ধারে সাহায্য করে।

সবশেষে বিশেষজ্ঞদের পরামর্শ একটাই— কখন উঠছেন, তার চেয়ে বেশি জরুরি হলো নিয়মিত ও মানসম্মত ঘুম। এমন সময়সূচি তৈরি করুন, যাতে প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা শান্ত ঘুম নিশ্চিত হয়। তাহলেই শরীর ও মন দুটোই ভালো থাকবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১০

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১১

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১২

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৩

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৪

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৫

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৬

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৭

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৮

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৯

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

২০
X