কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০৯:২৭ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ

রাশিফল অনুযায়ী আজকের দিন কেমন যাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দৈনন্দিন জীবনে অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা আলাদা।

আজ রোববার (২৫ জুন) ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নিই আজকের রাশিফল—

মেষ

আপনার ব্যবহারের কারণে বাড়িতে খানিকটা ঝামেলা পোহাতে হতে পারে। কোনো বিষয়ে ভালো খবরও পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখের ছোঁয়া পাবেন। কর্মসংস্থানের জন্য যারা চেষ্টা করছেন, সুখবর পাবেন। সন্ধ্যার সময়টা বন্ধুদের সঙ্গে খুব ভালো কাটবে।

বৃষ

ব্যবসায়ীদের আজ দিনটি ভালো যাবে। বেকাররা চাকরির ইন্টারভিউতে ইতিবাচক সাড়া পেতে পারেন। আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। তবে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন।

মিথুন

হাঁটাচলা খুব সাবধানে করুন। স্বাস্থ্যের অবনতি হতে পারে। কানে ইনফেকশন হতে পারে। বাড়ি বা কর্মক্ষেত্রে একটু বাড়তি সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীরা আজ কোনো প্রকল্প গ্রহণ করার আগে ভালো করে ভাবতে হবে। ঘরের পরিবেশ স্বাভাবিক থাকবে। অর্থের অভাবে আপনাকে ঋণ নিতে হতে পারে। জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার জন্য আজকের এই দিনটি শুভ।

কর্কট

ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে। পোশাক, প্রসাধনী, খেলনা, ইলেকট্রনিকসের ব্যবসায়ীরা আজ আশানুরূপ ফল পেতে পারেন। ঘরের পরিবেশ ভালো থাকবে। পারিবারিক স্বাচ্ছন্দ্য ও আর্থিক ভারসাম্য বজায় থাকবে। কাউকে কোনো পরামর্শ দিলে নিজেই বিপদে পড়বেন।

সিংহ

শরীরে কোথাও আঘাত পেতে পারেন। সম্পত্তি কেনা বা বিক্রির জন্য আজকের দিনটি আপনার জন্য শুভ। অফিসে অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন, এতে বিপদ বাড়তে পারে। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। সংসারে সুখ ফিরবে, কিন্তু তার জন্য ধৈর্য ধরতে হবে।

কন্যা

ব্যবসায় বা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাই ভালো হবে। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ হারাতে পারেন। পিঠে ব্যথার সমস্যা বাড়বে। দাম্পত্য জীবন সুখেই কাটবে। বাড়তি কিছু পাওয়ার আশায় ক্ষতি হতে পারে। নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে সঙ্গে বাড়তি উপায়েরও সম্ভাবনা আছে। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে।

তুলা

কর্মক্ষেত্রে আজ কিছু নতুন প্রকল্পেও কাজ করতে পারেন, যা আপনাকে ভবিষ্যতে অনেক সুবিধা দেবে। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে, সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। ব্যবসায় উত্থান-পতন থাকবে, তবুও প্রতিযোগীদের কাছ থেকে বেশি লাভের সুযোগ পাবেন। সন্তানকে শুভ কাজ করতে দেখে মনে সুখের অনুভূতি হবে।

বৃশ্চিক

প্রেমের ব্যাপারে ঝামেলা থাকলে তা মিটে যাবে। কোনো কারণে মনে ভীষণ ভয় কাজ করতে পারে। তবে এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আপনার রসিকতা অন্যের বিপদ ডেকে আনতে পারে। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে। বন্ধুবিচ্ছেদ ঘটতে পারে। মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন, তাই সতর্ক থাকুন। কাছের কোনো আত্মীয় আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে।

ধনু

কাউকে কোনো ব্যাপারে কথা দিতে যাবেন না। আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন। প্রিয় কোনো বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে। আপনার কোমল স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলবে। সকালের দিকে কোনো সুসংবাদ পেতে পারেন। বিশ্বস্ত কেউ ঠকাতে পারে, তাই সতর্ক থাকুন। নিজের গোপন কথা প্রকাশ করতে যাবেন না।

মকর

কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে। গবেষকরা তাদের কাজে সাফল্য লাভ করবেন। খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। নিজের কাজের জন্য সুনাম অর্জন করতে পারেন। প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবে। রাস্তার কোনো অপরিচিত লোকের সঙ্গে হঠাৎ ঝামেলা বাধতে পারে।

কুম্ভ

অবাক করে দেওয়ার মতো কোনো সুখবর পেতে পারেন। স্বাস্থ্যে কিছু সমস্যা হতে পারে। তাই বাইরের খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন। তর্ক-বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন। সবকিছু ভেবেচিন্তে করুন। পরিবারের কোনো সদস্যের আচরণের কারণে শান্ত পরিবেশ হঠাৎ বিনষ্ট হতে পারে। সন্তানের বিবাহ নিয়ে কোনো সুখবর শোনা যেতে পারে। এতে জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন থাকবে।

মীন

ব্যয় বাড়তে পারে। সম্পত্তি নিয়ে সমস্যা থাকলে তা মিটে যাবে। সংসারে শান্তি বজায় থাকবে। অন্যের উপকার করতে গিয়ে নিজের বিপদ ঘটতে পারে। পরিবারের কাছে সুনাম পাবেন। ক্রয়-বিক্রয়ের কাজে লাভ না-ও হতে পারে। ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য দেখা দেবে। বিবাহের জন্য দিনটি খুব ভালো হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা

জন্মদিনে নির্বাচনের ঘোষণা / নায়ক থেকে নেতা হওয়ার পথে কায়েস আরজু

সংস্কারের পর দ্রুত খুলে দেওয়া হবে জিয়া স্মৃতি জাদুঘর : মুক্তিযুদ্ধমন্ত্রী

চুক্তি হলে মোজতবা খামেনির সঙ্গে বৈঠকে আপত্তি নেই ট্রাম্পের

ব্রেকআপের জেরে অফিসে ঢুকে নারী সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

পদ্মায় বাসডুবি / যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম বাস্তবায়নে হতাহত নেই : নৌ মন্ত্রণালয়

সাংবাদিক কাদের গণি চৌধুরীর বড় ভাই আহমদ গণি মারা গেছেন

আর্জেন্টাইন সমর্থকদের ফ্রি আইনি সেবার ঘোষণা আইনজীবীর

পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

বিশ্ব পরিবেশ দিবসে সাতক্ষীরায় ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা, পরিবেশ রক্ষার শপথ

১০

হাদির মামলার বাদী হওয়া নিয়ে মিথ্যাচার চলার দাবি বোনের

১১

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ দিচ্ছে আরএফএল গ্রুপ 

১২

হাইওয়ে পুলিশের টহল গাড়িতে ধাক্কা, সার্জেন্টসহ আহত ৫

১৩

ডিভোর্স দিয়ে ১০৯ কোটি টাকা পেলেন ভারতীয় বংশোদ্ভূত নারী

১৪

গাছের ডালে ঝুলছিল চাকরিচ্যুত সেনাসদস্যের মরদেহ

১৫

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ১০৫টি দোকান পুড়ে গেছে

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী যুবক গ্রেপ্তার

১৭

কখন, কীভাবে দেখবেন বাংলাদেশ-সান মারিনো ম্যাচ

১৮

ভিক্ষুকের ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডারকে পুলিশে দিলেন বিএনপি নেতারা

১৯

ফুটবলের ওপারে

২০
X