কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৭:২৭ এএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৮:৪৮ এএম
অনলাইন সংস্করণ

১৪ নভেম্বর : ইতিহাসের এই দিনে

ইতিহাসের এই দিনে। গ্রাফিক্স : কালবেলা
ইতিহাসের এই দিনে। গ্রাফিক্স : কালবেলা

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ মঙ্গলবার ১৪ নভেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ৩১৮তম (অধিবর্ষে ৩১৯তম) দিন। বছর শেষ হতে আরও ৪৭ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি

১৫৩৩ - স্পেনীয়রা দক্ষিণ আমেরিকায় অবস্থিত ইকুয়েডর আবিষ্কার এবং দখল করে নিয়েছিল।

১৬৬৬ - দুই কুকুরের দেহে প্রথম রক্ত সঞ্চালন করা হয়।

১৬৯৮ - স্পেনের রাজা কার্লোস তার পৌত্র যোসেফ ফার্দিনান্দকে উত্তরাধিকার নির্বাচিত করেন।

১৭৮০ - ব্রিটিশরাজ ‘বেঙ্গল গেজেট’ প্রকাশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে।

১৮৬৫ - মাইকেল মধুসূদন দত্তের ‘পদ্মাবতী’ নাটক প্রথম অভিনীত হয়।

১৮৯৬ - নায়াগ্রাতে বিদ্যুৎকেন্দ্র চালু হয়।

১৯০৮ - খ্যাতনামা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন প্রথম, আলোক-সংক্রান্ত কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন করেছিলেন।

১৯১৮ - চেকেস্লোভাকিয়ায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়।

১৯২২ - যুক্তরাজ্য থেকে বিবিসি [ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন] প্রতিষ্ঠিত হয় এবং প্রথম বিবিসি রেডিও প্রচার শুরু হয়।

১৯৬৯ - ব্রিটেনে রঙিন টিভি সম্প্রচার শুরু হয়।

১৯৬৯ - তিন মার্কিন নভোচারী চার্লস কনরাড, গর্ডন কুপার ও অ্যালান বিনা অ্যাপোলো-১২ নভোযানে চড়ে চাঁদে যাত্রা করেন।

১৯৭০ - প্রতিরক্ষামন্ত্রী হাফেজ আর আসাদ সিরিয়ার ক্ষমতা দখল করেন।

১৯৭৯ - যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোতে জমাকৃত ইরানের ডলার মার্কিন সরকার জব্দ করে।

১৯৮৩ - বাংলাদেশে প্রকাশ্য রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

১৯৯৪ - শ্রীমাভো বন্দরনায়েকে শ্রীলংকার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

১৯৯৬ - বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার শুরুর প্রশ্নে সংসদে ইনডেমনিটি (বাতিল) বিল পাস করেন।

জন্ম

১৬৮৩ - ইতিহাসবিদ রবার্ট জে ফ্রুইন।

১৭১৯ - লেওপল্ড মোজার্ট, তিনি ছিলেন অস্ট্রিয়ান বেহালাবাদক, সুরকার ও পথপ্রদর্শক।

১৭৬৫ - রবার্ট ফুলটন, তিনি ছিলেন আমেরিকান প্রকৌশলী ও স্টিমবোটের উদ্ভাবক।

১৮৪০ - ক্লোদ মনে, তিনি ছিলেন ফ্রান্সের এক বিখ্যাত ধারণাবাদী (ইম্প্রেশনিস্ট) চিত্রশিল্পী।

১৮৮৯ - জওহরলাল নেহরু, তিনি ছিলেন ভারতীয় আইনজীবী, রাজনীতিবিদ ও প্রথম প্রধানমন্ত্রী।

১৮৯১ - ফ্রেডরিক গ্র্যান্ট বেনটিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান চিকিৎসক ও অধ্যাপক।

১৯০৪ - হ্যারল্ড লারউড, তিনি ছিলেন বিখ্যাত ও পেশাদার ইংরেজ ক্রিকেটার।

১৯২২ - বুট্রোস ঘালি, তিনি ছিলেন মিশরীয় কূটনীতিবিদ, জাতিসংঘের ষষ্ঠ মহাসচিব।

১৯৩৮ - আবু তাহের, তিনি ছিলেন বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।

১৯৩৮ - কারেন আর্মস্ট্রং, তিনি ছিলেন ইংরেজ লেখক।

১৯৫১ - যহাং ইয়িমউ, তিনি চীনা অভিনেতা, পরিচালক, প্রযোজক ও সিনেমাটোগ্রাফার।

১৯৫৪ - কন্ডোলিৎসা রাইস, তিনি আমেরিকার রাজনৈতিক বিজ্ঞানী, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ৬৬তম মার্কিন যুক্তরাষ্ট্র সচিব।

১৯৭১ - অ্যাডাম ক্রেইগ গিলক্রিস্ট, তিনি সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেট খেলোয়াড়।

১৯৭৫ - লুইজ বম্বনাট গউলারট, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার।

১৯৮৫ - থমাস ভের্মালেন, তিনি বেলজিয়ান ফুটবলার।

মৃত্যু

০৫৬৫ - প্রথম জাস্টিনিয়ান, তিনি ছিলেন বাইজেন্টাইন সম্রাট।

০৯৬৭ - চীনের জনপ্রিয় সম্রাট সেনাধ্যক্ষ শুংবংশের প্রতিষ্ঠাতা তাই শুংয়ে।

১২৬৩ - আলেকজান্ডার নেভস্কয়, তিনি ছিলেন রাশিয়ান সেন্ট।

১৫২২ - ফ্রান্সের রাজকুমারী অ্যান।

১৭১৬ - গট্‌ফ্রিট লাইব্‌নিৎস, তিনি ছিলেন একজন জার্মান দার্শনিক ও গণিতবিদ ছিলেন।

১৮১৬ - জার্মানীর বিখ্যাত দার্শনিক, গণিতবিদ গোটফ্রেইড উইলহেম লেবনিজ।

১৮২৫ - জাঁ পল, তিনি ছিলেন জার্মান সাংবাদিক ও লেখক।

১৮৩১ - ব্রিটিশের বিরুদ্ধে লড়ে তিতুমীর শহীদ হন।

১৮৩১ - গেয়র্গ ভিলহেল্ম হেগল, তিনি ছিলেন জার্মান দার্শনিক ছিলেন।

১৮৩২ - রাস্‌মুস রাস্ক, তিনি ছিলেন একজন ডেনীয় ভাষাতাত্ত্বিক ও পণ্ডিত।

১৯১৬ - সাকি, তিনি ছিলেন ইংরেজ ভাষার অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার।

১৯৮০ - ইরানের প্রখ্যাত আলেম, মোফাসসিরে কোরআন, দার্শনিক আয়াতুল্লাহ আল্লামা স্যাইয়েদ মোহাম্মদ হোসেইন তাবাতাবাই।

১৯৮৮ - বাংলাদেশে সমবায় সঞ্চয় ও ঋণদান সমিতি (ক্রেডিট ইউনিয়ন) এর প্রবর্তক ফাদার উয়াং ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন।

২০০৮ - ক্রিস্টিন হান্টার, তিনি ছিলেন আমেরিকান লেখক।

দিবস

বিশ্ব ডায়াবেটিস দিবস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুর সিটি করপোরেশনে মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বয় সভা

যিনি ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করেন না, তিনি মানুষ নন: মিসরের কোচ

প্রধানমন্ত্রীর সঙ্গে ক্যান্সার আক্রান্ত সন্তানসহ জুলাইয়ে শহীদের মায়ের সাক্ষাৎ, চাকরির আশ্বাস

পাকিস্তানের পুলিশ পোস্টে সন্ত্রাসী হামলা, ৯ পুলিশ সদস্য নিহত

মাটির নিচে লুকিয়ে রাখা ২৯ লাখ টাকার স্বর্ণালংকার চুরি

জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ১০, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ৫

নানা সীমাবদ্ধতায় ধুঁকছে চাঁদপুর ২৫০ শয্যা হাসপাতাল 

জর্জিনার পাঠানো উপহার নিয়ে যা বললেন মেসির স্ত্রী

৪২ ঘণ্টা পার হলেও মেলেনি নিখোঁজ ৬ জেলের সন্ধান

বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে নামতে পারেনি ৩ ফ্লাইট

১০

ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব

১১

পানিসম্পদ উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস

১২

মিসরের বিপক্ষে জিতলে আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে, প্রতিপক্ষ কে?

১৩

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, সাবেক যুবলীগ নেতাসহ আটক ২

১৪

ডেঙ্গুর তথ্য জানেন না সিলেটের সিভিল সার্জন

১৫

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

১৬

ব্রাজিলের বিদায়ে আর্জেন্টিনা কোচের সতর্কবার্তা

১৭

জন্মদিনের একদিন আগে মৃত্যু, কী হয়েছিল শাপুর জাদরানের?

১৮

ভারতে জন্মগতভাবে কানবিহীন বাংলাদেশি শিশুর প্রতিস্থাপন সম্পন্ন

১৯

১০ বছর পর ওয়ারফেজের নতুন স্টুডিও ট্র্যাক ‘গিরগিটি’

২০
X