কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০৮:১৫ এএম
অনলাইন সংস্করণ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১১৮৮ - জাপান সম্রাট আঙ্কুটুর সিংহাসনে আরোহণ করেন। ১৪১৩ - পঞ্চম হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন। ১৬১০ - রাজা প্রথম জেমস হাউস অব কমন্সে বক্তব্য দেন। ১৭৯১ - ব্রিটিশ সৈন্যরা টিপু সুলতানের কাছ থেকে ব্যাঙ্গালোর দখল করে নেয়। ১৮০১ - আলেকজান্দ্রিয়ার যুদ্ধে জেনারেল এবারক্রম্বির নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ফরাসিদের পরাজিত করে । ১৮২৯ - স্পেনে ভূমিকম্পে ৬ হাজার লোক নিহত। ১৮৩৬ - কলকাতায় প্রথম গ্রন্থাগার স্থাপিত হয়। ১৮৫৭ - টোকিওতে ভূমিকম্পে ১ লাখ ৭ হাজার মানুষের মৃত্যু হয়। ১৯১৭ - বিপ্লবী বাহিনীর হাতে রাশিয়ার জার সস্ত্রীক গ্রেফতার হন। ১৯১৯ - সোভিয়েত প্রজাতন্ত্র ঘোষণা। ১৯৪৮ - রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। উপস্থিত জনতা না, না বলে তাঁর উক্তির প্রতিবাদ জানায়। ১৯৬৫ - মার্টিন লুথার কিং নাগরিক অধিকার মার্চ শুরু করেন। ১৯৭৪ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় কঙ্গো প্রজাতন্ত্র। ১৯৭৫ - ইথিওপিয়ায় সামরিক সরকার কর্তৃক রাজকীয় সম্রাটের পদ বিলোপ। ১৯৭৭ - পার্লামেন্ট নির্বাচনে নিজ আসনে পরাজিত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পদত্যাগ। ১৯৮৫ - বাংলাদেশে গণভোট হয়। ১৯৯০ - দক্ষিণ আফ্রিকার কাছ থেকে নামিবিয়া স্বাধীনতা লাভ করে। ১৯৯১ - কুয়েতি তেলকুপের ধোঁয়ায় সৌদি বিমান বিধ্বস্ত। ৯৮ জন নিহত। ২০০২ - বাংলাদেশের জাতীয় সংসদে বঙ্গবন্ধুর ছবি অপসারণ বিল পাস। ২০০৬ - টুইটার প্রতিষ্ঠিত হয় ৷

জন্ম

১৬০৯ - দ্বিতীয় কাজিমিয়ের্জ, পোল্যান্ডের রাজা। ১৬৮৫ - জোহান সেবাস্টিয়ান বাখ, জার্মান সুরকার। ১৭৬৮ - জোসেফ ফুরিয়ে, প্রখ্যাত ফরাসি গণিতবিদ। ১৮৮৪ - জর্জ ডেভিড বার্কফ,মার্কিন গণিতবিদ। ১৮৮৭ - মানবেন্দ্র নাথ রায়, ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা। ১৯১৬ - ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব, ভারতীয় সানাই বাদক। ১৯৪৯ - শ্লাভোস্ জিজেক, স্লোভেনীয় সমাজতাত্ত্বিক, দার্শনিক এবং সংস্কৃতি সমালোচক। ১৯৫৫ - বব বেন্নেট আমেরিকান গায়ক, গীতিকার। ১৯৬১ - লোথার ম্যাথেয়াস, প্রসিদ্ধ জার্মান ফুটবল খেলোয়াড় ১৯৭৮ - রাণী মুখার্জী, ভারতীয় অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

‘মাকে নিয়ে ভাল থাকবো, বোনেরা ডাক্তার হবে- সব স্বপ্ন শেষ হয়ে গেল’

৪০ হাজার টাকায় চুক্তি: শেরপুর সীমান্তে ভারতে ঢোকার সময় আটক ৯

শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি হারবে ব্রাজিল

‘বাংলাদেশকে নিয়ে চীন-ভারতের মধ্যে প্রতিযোগিতা চলছে’

রাম মন্দিরে দানের ৭ কোটি রুপি আত্মসাৎ, হিসাবরক্ষককে হুমকি

সমাবেশের ডাক দিয়ে মমতা বললেন, ‘৫ জন থাকলেও যাব’

রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের শোডাউন না করার নির্দেশ

ডেনমার্কে লাউডস্পিকারে আজান নিষিদ্ধের পরিকল্পনা

১০

শি জিনপিং-প্রধানমন্ত্রী বৈঠক / বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডোরের প্রস্তাব

১১

জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ায় ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা

১২

বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন ভারতীয় ট্রাক জব্দ

১৩

বেনজীরকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশের মতো দেশ পৃথিবীতে দ্বিতীয়টি নেই: বাণিজ্যমন্ত্রী 

১৫

সারিকার আক্ষেপ, 'ভালো কাজ আমার কাছে আসে কম'

১৬

দেশে একের পর এক কম্পন / ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পেতে করণীয়

১৭

শুধু মাদক বহনকারী নয়, গডফাদারদেরও আইনের আওতায় আনার আহ্বান মিনুর

১৮

ট্রাক-মাইক্রোবাসের মাঝখানে চাপা পড়ে জামায়াত নেতা নিহত

১৯

৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকস্: সেরা বনফুলী, চ্যাম্পিয়ন বিকেএসপি

২০
X