কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ১২:২০ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১২:৪২ এএম
অনলাইন সংস্করণ

হত্যার হুমকি পেয়ে জিডি করলেন হিরো আলম

হিরো আলম। ছবি : সংগৃহীত
হিরো আলম। ছবি : সংগৃহীত

আশরাফুল আলম ওরফে হিরো আলমকে ঘিরে আলোচনা যেন শেষ হচ্ছে না। এবার হত্যার হুমকি পেয়ে থানায় জিডি করেছেন তিনি। রাজধানীর হাতিরঝিল থানায় তিনি সাধারণ ডায়েরি করেন।

সোমবার (২৪ জুলাই) রাতে মোবাইল ফোনে কল করে অজ্ঞাত এক ব্যক্তি হিরো আলমকে হুমকি দেয়। সাত দিনের মধ্যে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

থানায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ওসি আওলাদ হোসেন। তিনি জানান, আদালতের অনুমতি সাপেক্ষে এ বিষয়ে তদন্ত ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন : আমি এর শেষ দেখে ছাড়ব : হিরো আলম

সাধারণ ডায়েরিতে হিরো আলম উল্লেখ করেন, আমার বর্তমান ঠিকানার বাসায় অবস্থানকালে আমার ব্যক্তিগত মোবাইল নম্বরে রাত ৯:৪৩, ৯:৫৪, ১১:১৮ মিনিটে অজ্ঞাত ব্যক্তি, যার মোবাইল নং 01323792… হতে কল দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ আমাকে দেখে নেওয়ার হুমকি প্রদান করে। আমি তাকে গালিগালাজ করতে নিষেধ করলে, সে আগামী সাত দিনের মধ্যে আমাকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে বলে পুনরায় হুমকি প্রদান করে। এতে আমি শঙ্কিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১০

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১১

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১২

আ.লীগ নেতা কারাগারে

১৩

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৪

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৫

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৬

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৭

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৮

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৯

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

২০
X