কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০১:৫২ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকা-১৭ উপনির্বাচন

আমি এর শেষ দেখে ছাড়ব : হিরো আলম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের শেষ দেখে ছাড়বেন বলে জানিয়েছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। ওই আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন। ভোটে অনিয়ম ও জাল ভোটের ফুটেজ তার কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোট বাতিল চেয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়ে রোববার (২৩ জুলাই) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ঢাকা-১৭ আসনে জাল ভোট পড়েছে। সেই ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে। তাই স্পিকার স্যারকে বলব, আরাফাত ভাইকে যেন শপথবাক্য না পড়ান।

আরও পড়ুন : হিরো আলমের ওপর হামলার তদন্তে নামছে ডিবি

নির্বাচন বাতিল ও পুনঃনির্বাচনের দাবি জানিয়ে ইসিকে দেওয়া চিঠিতে হিরো আলম বলেন, গত সোমবার (১৭ জুলাই) অনুষ্ঠিত ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে আমি আশরাফুল হোসেন আলম (হিরো আলম) নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করি। নির্বাচনের দিন ইমেইলের মাধ্যমে আপনাকে অবহিত করেছিলাম, ভোটগ্রহণ শুরুর ১ ঘণ্টার মধ্যে আমার তালিকাভুক্ত মনোনীত প্রায় ৮৮ জন এজেন্টকে ১৯টি ভোটকেন্দ্র থেকে বের করে দিয়ে ব্যাপক জাল ভোট দেওয়া হয়েছে। এ ছাড়া বনানী বিদ্যানিকেতন ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে সরকারদলীয় লোকজন আমার ওপর শারীরিকভাবে হামলা চালায়। এ ঘটনা দেশ-বিদেশের কোটি কোটি মানুষ সংবাদমাধ্যমে দেখেছে। আমার প্রতিপক্ষকে নির্বাচনী বিধি লঙ্ঘনের দায়ে নির্বাচনের ফল বাতিল করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

গত সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে বনানী এলাকায় মারধরের শিকার হন হিরো আলম। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে তাকে মারধর করা হয়। এ সময় হামলাকারীরা হিরো আলমকে ধাওয়া দিয়ে মারতে মারতে সেখান থেকে কিছুদূর পর্যন্ত নিয়ে যায়। পরে একটি গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে চলে যান হিরো আলম। এ ঘটনায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ। এ মামলায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন : ব্যক্তির গোপনীয়তায় হস্তক্ষেপ মানবাধিকার লঙ্ঘন: মির্জা ফখরুল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

পারফিউম থেকে আইপ্যাড, সতীর্থদের দামি উপহার দিতে ভালোবাসেন রোনালদো, কেন জানেন?

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ, অলৌকিকভাবে প্রাণে বাঁচল শিশুটি

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরার পরও লাইসেন্স বাতিল করেছি’

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

১০

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

১১

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

১২

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

১৩

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

১৪

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

১৫

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

১৬

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

১৯

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

২০
X