কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০৭:০০ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে শৃঙ্খলা ফেরাতে সহযোগিতা চাইলেন বিআরটিএ চেয়ারম্যান

বিআরটিএ কেন্দ্রীয় কার্যালয়ে রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের সদস্যদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা। ছবি : কালবেলা
বিআরটিএ কেন্দ্রীয় কার্যালয়ে রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের সদস্যদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা। ছবি : কালবেলা

সড়কে প্রতিদিন ঘটছে একের পর এক দুর্ঘটনা। নানা উদ্যোগ সত্ত্বেও পথে যানবাহনের শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না। তাই সড়কে শৃঙ্খলা ফেরাতে সকলের সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র নবনিযুক্ত চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল।

মঙ্গলবার (২ জুলাই) বনানীস্থ বিআরটিএ কেন্দ্রীয় কার্যালয়ে রোড সেইফটি কোয়ালিশন বাংলাদেশের সদস্যদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, যেহেতু রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশে অন্তর্ভুক্ত বিভিন্ন সংস্থা দীর্ঘদিন নিরাপদ সড়ক নিয়ে কাজ করে যাচ্ছে, সেহেতু কোয়ালিশনের সহযোগিতা নিয়ে ভবিষ্যতে নিরাপদ সড়ক কার্যক্রমটি আরোও জোরদার হবে।

এ সময় রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ’র সদস্য সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন রোড সেফটি প্রকল্প সমন্বয়ক শারমিন রহমান, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)’র রোড সেফটি প্রজেক্ট ম্যানেজার কাজী বোরহান উদ্দিন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মো. বজলুর রহমান, স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্ট (স্টেপস্)’র কো-অর্ডিনেটর চন্দন লাহিড়ি, ব্র্যাক রোড সেইফটি প্রোগ্রাম ম্যানেজার মাঈনুল ইসলাম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ’র রোড সেফটি প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ ওয়ালী নোমান, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির প্রজেক্ট অফিসার শারাফাত-ই-আলম এবং স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার সিফাত-ই-রাব্বানী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১০

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১১

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১২

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৩

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৪

‘মেসি ঈশ্বরের উপহার’

১৫

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৬

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৭

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৮

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

২০
X