কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রছাত্রীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান প্রতিমন্ত্রী রিমির

প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেছেন সিমিন হোসেন রিমি। ছবি : কালবেলা
প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেছেন সিমিন হোসেন রিমি। ছবি : কালবেলা

পড়াশোনার মাধ্যমে ছাত্রছাত্রীদের দেশের সুনাগরিক হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।

শুক্রবার (৫ জুলাই) সকালে গাজীপুরে কাপাসিয়া উপজেলায় চাঁদপুর ইউনিয়নে ভাওয়াল চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন এবং চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করার পর একথা বলেন প্রতিমন্ত্রী।

এসময় প্রতিমন্ত্রী বলেন, আমাদের ছাত্রদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে। বাল্যবিয়ে রোধে আমাদের অভিভাবকদের সচেতন হতে হবে। আজকাল মেয়েদের সঙ্গে ছেলেদেরও কম বয়সে বিয়ে হচ্ছে যা আমাদের রাষ্ট্রীয় সম্পদের অপচয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় কিশোর-কিশোরী ক্লাবের মাধ্যমে বাল্যবিয়ে রোধে সচেতনতা বৃদ্ধিসহ শিশু-কিশোরদের মনোজাগতিক উন্নয়ন মেধার বিকাশ সাধনে কাজ করে যাচ্ছে। সবার প্রচেষ্টার মাধ্যমে সুন্দর ভবিষ্যৎয়ের পথ উন্মোচন করতে কাজ করতে হবে।

সকালে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাপাসিয়া কর্তৃক ফল মেলা উদ্বোধন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে গৃহ নির্মাণ মঞ্জুরি বাবদ ঢেউটিন ও নগদ চেক বিতরণ করেন। একই সঙ্গে রানীগঞ্জ থেকে গাজীপুর পাকারাস্তা হতে ভাঙ্গুড়া মমতাজের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা শুভ উদ্বোধন করেন।

বিকেলে প্রতিমন্ত্রী চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাজেদা বেগম কমিনিউটি ক্লিনিক উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠনের পর মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপন শুরু করে। কাপাসিয়া উপজেলায় সন্তান প্রসবের সময় একটি মাও মারা যায় না, যা জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) কর্তৃক বেস্ট প্রাকটিস হিসেবে স্বীকৃত।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাযাহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X