কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ
দুর্নীতির অভিযোগে ওএসডি

ভিকারুননিসার সেই ফওজিয়া এখন বাঙলা কলেজে

ফওজিয়া রেজওয়ান। ছবি : সংগৃহীত
ফওজিয়া রেজওয়ান। ছবি : সংগৃহীত

দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে প্রত্যাহার হওয়া ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া রেজওয়ানকে রাজধানীর মিরপুরের সরকারি বাঙলা কলেজে সংযুক্ত করা হয়েছে। এর আগে আড়াই বছরেরও বেশি সময় তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) ওএসডি বা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে (দপ্তরবিহীন দায়িত্ব) ছিলেন।

গত সোমবার (২৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে অধ্যাপক ফওজিয়াকে নতুন পদায়ন দেওয়া হয়।

বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে জানা যায়, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা দর্শনের অধ্যাপক ফওজিয়াকে সরকারি বাঙলা কলেজে সংযুক্ত করা হয়েছে। ওই প্রজ্ঞাপনে শিক্ষা ক্যাডারের মোট ৬ জন অধ্যাপককে নতুন পদায়ন দেওয়া হয়েছে। তাদের আগামী ৩০ জুলাইয়ের মধ্যে বর্তমান পদ থেকে অবমুক্ত হতে বলা হয়েছে।

জানা গেছে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে পরিচালিত হওয়ায় স্বনামধন্য ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে বারবার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর শিক্ষা ক্যাডার কর্মকর্তা ফওজিয়া রেজওয়ানকে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। ভিকারুননিসায় প্রেষণে নিয়োগ পাওয়া প্রথম শিক্ষা ক্যাডার অধ্যক্ষ তিনি। কিন্তু এক বছর যেতে না যেতেই তার বিরুদ্ধেও অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠে। ভর্তি বাণিজ্য ও কর্মকর্তা নিয়োগে দুর্নীতির বিস্তর অভিযোগে ২০২০ সালের ২৯ ডিসেম্বর তাকে প্রত্যাহার করে ওএসডি বা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১০

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১১

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১২

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৩

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৪

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৬

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৭

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১৮

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১৯

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

২০
X