কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৬:০৮ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সিএনজিতে সংসদে গেলেন ইইউ রাষ্ট্রদূত

ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। ছবি : সংগৃহীত
ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। ছবি : সংগৃহীত

দেশজুড়ে চলছে কোটা আন্দোলন। এরই অংশ হিসেবে কোটাপদ্ধতিকে সংস্কার করার দাবিতে ঘোষিত সকাল-সন্ধ্যা বাংলা ব্লকেড কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। যার প্রভাব পড়েছে রাজধানী শহর ঢাকাতেও।

রাজধানীর প্রায় অনেক স্থানে সকাল থেকেই কর্মসূচি শুরু হয়। আর এতে বন্ধ করে দেওয়া হয় বিভিন্ন সড়ক। যার ফলে সাধারণ মানুষের মতো বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিকে হেঁটে ও সিএনজিতে জাতীয় সংসদে যেতে হয়।

চার্লস হোয়াইটলি ফেসবুক অ্যাকাউন্ট তিনি একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তাকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে হেঁটে নিচে নামতে দেখা যায়। এরপর সিএনজিচালিত অটোরিকশায় করে তিনি সংসদে পৌঁছান।

জানা গেছে, বুধবার (১০ জুলাই) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিনের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল ইইউ রাষ্ট্রদূতের।

তার ভিডিওর ক্যাপশনে লেখা আছে, ‘আমরা প্রতিবাদের (কোটা সংস্কার আন্দোলন) কারণে এক্সপ্রেসওয়েতে গাড়িটি ছেড়ে দিয়েছি। সিএনজি ব্যবহার করে স্পিকারের ডাকে সাড়া দিয়েছি।’

ভিডিওতে দেখা যায়, ইইউ রাষ্ট্রদূত ও তার সহকারী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিজেদের গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন। একপর্যায়ে তার সহকারী এক্সপ্রেসওয়ের দুই ডিভাইডারের ওপর দিয়ে হাঁটতে থাকেন। এরপর নিচে নেমে তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে সংসদে পৌঁছান।

কয়েক দিন ধরেই কোটা সংস্কারের জন্য আন্দোলন করছেন শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে বেলা ১১টা ২০ মিনিটের দিকে রাজধানীর সায়েন্স ল্যাব, শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এরপর পুরো ঢাকায় এই ব্লকেড কর্মসূচি ছড়িয়ে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X