কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নির্ধারণ 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নির্ধারণ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এই সনদের মেয়াদ হবে তিন বছর। আর বয়স হবে সর্বোচ্চ ৩৫ বছর।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এনটিআরসিএ জানায়, নতুন আইন ও নিয়ম অনুযায়ী সনদের মেয়াদ বা বয়স না থাকলে সুপারিশ করার সুযোগ নেই। শর্ত দুটি পূরণ না হলে এ বিষয়ে আবেদনও করা যাবে না। তাই যে অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয়। তবে, শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার পর সনদের মেয়াদ ও বয়স শেষ হলেও চাকরিতে কোনো সমস্যা হবে না। সেই সঙ্গে সনদের মেয়াদ ও বয়স থাকলে এনটিআরসিএ যাদের সুপারিশ করে তাদের নিয়োগ দিতে শিক্ষাপ্রতিষ্ঠান বাধ্য বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান।

২০০৫ সাল থেকে বেসরকারিভাবে শিক্ষক নিয়োগে নিবন্ধন ও প্রত্যয়ন নিয়ম চালু করে সরকার। এখন পর্যন্ত এই নিয়মে ১ লাখ ১৩ হাজার ৩৩৩ জন শিক্ষক বেসরকারিভাবে নিয়োগে সুপারিশ করা হয়েছে। বর্তমানে ৯৬ হাজার ৭৩৬টি শূন্যপদ পূরণের লক্ষ্যে চলতি বছরের মার্চে পঞ্চমবারের মতো গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেইসঙ্গে সর্বশেষ জুনে ২২ হাজার ৩৩ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের সুপারিশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।

শিক্ষক নিয়োগের জন্য ২০১৫ সালে এনটিআরসিএকে সুপারিশের সক্ষমতা দেওয়া হলে বিভিন্ন বিষয়ে মামলা করেন প্রার্থীরা। সেসব মামলায় বিভিন্ন সময়ে রায়ের বিপরীতে আপিল করে সংস্থাটি। এতে কোর্টের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কয়েকটি নিয়ম বেঁধে দেওয়া হয়। যেখানে সনদের মেয়াদ তিন বছর ও বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়। সেইসঙ্গে ২০১৫ সালে এনটিআরসিএর বিধিতেও সনদের মেয়াদ তিন বছর করা হয়েছে।

এদিকে নিবন্ধিত হয়ে গত কয়েক বছরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করেছেন অনেকে। কিন্তু নিয়ম অনুযায়ী সনদের মেয়াদ বা বয়স না থাকায় তারা নিয়োগ পাননি। এতে এনটিআরসিএর বিরুদ্ধে ওঠে নানা অভিযোগ। যা সঠিক নয় বলে জানিয়েছে সংস্থাটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১০

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১১

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১২

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৩

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৪

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৫

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৭

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৮

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৯

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

২০
X