কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষকের বড় নিয়োগ, আবেদন করবেন যেভাবে

এনটিআরসিএর লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
এনটিআরসিএর লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য ‘সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬’ প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এই বিজ্ঞপ্তির আওতায় এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬৭ হাজার ২০৮টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হবে ১০ জানুয়ারি থেকে এবং চলবে ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত।

পদসংখ্যা

মাদরাসা: ৩৬,৮০৪টি পদ

স্কুল ও কলেজ: ২৯,৫৭১টি পদ

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান: ৮৩৩টি পদ

চাহিদার ভিত্তিতে শূন্য পদের সংখ্যা বাড়তে বা কমতে পারে।

বয়সসীমা

২০২৫ সালের ৪ জুন তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছর।

নিবন্ধন সনদের মেয়াদ

নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে ৩ বছর পর্যন্ত সনদ কার্যকর থাকবে (শিক্ষা মন্ত্রণালয়ের ১ জানুয়ারি ২০২৬ তারিখের স্মারক অনুযায়ী)।

কর্মরত ইনডেক্সধারী শিক্ষক

বর্তমানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকরা একই পদে আবেদন করতে পারবেন না।

শূন্য পদ ও নিয়োগের শর্তাবলি

পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগের অন্য তথ্য ও শর্তাবলি এনটিআরসিএর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd পাওয়া যাবে।

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X