কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০৭:০০ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা 

শাহবাগ অবরোধ করে সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
শাহবাগ অবরোধ করে সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

সব গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করে কোটাপদ্ধতিকে সংস্কার করার দাবিতে সারা দেশে চলা আন্দোলন কর্মসূচিতে বিনা উস্কানিতে হামলা ও বাধা দেওয়ার প্রতিবাদ, এর সঙ্গে জড়িতদের বিচার দাবিতে এবং এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ জুলাই) বিকেল পৌনে ৫টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিভিন্ন হলের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিশাল এক মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে তা শাহবাগে গিয়ে শেষ করেন। শাহবাগ দখলে নিয়ে সমাবেশ করে এরইমধ্যে শাহবাগ ছেড়েছেন আন্দোলনকারীরা।

জানা গেছে, সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিলের এক দফা দাবিতে আগামীকাল প্রতিনিধি বৈঠক ও কঠোর কর্মসূচি ঘোষণা করবে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আজকের এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, সংসদ থেকে কোটার বিষয়ে সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বিনা উস্কানিতে হামলা ও এর সঙ্গে জড়িতদের বিচার দাবিতে এবং এক দফা দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এদিকে কোটা ব্যবস্থা বহাল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আবেদনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মধ্যে আহনাফ সাঈদ খান নামে একজন আবেদন থেকে নিজের নাম প্রত্যাহার করে আন্দোলনে ফেরার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, আন্দোলনে আমার পূর্ণ সমর্থন থাকা অবস্থায় এটা আমি কোনোভাবেই চাইতে পারি না যে, আমার নেওয়া আইনি পদক্ষেপকে আন্দোলনের বিরুদ্ধে ব্যবহার করা হবে। তাই পুরো ঘটনাচক্রের পরিপ্রেক্ষিতে রিট থেকে নিজের নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। শুক্রবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেন আহনাফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X