শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘আত্মমানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ’

রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত কমিটির সদস্যগণের সাক্ষাৎ। ছবি : কালবেলা
রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত কমিটির সদস্যগণের সাক্ষাৎ। ছবি : কালবেলা

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন ক্রান্তিকালে আর্ত্মমানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো দুর্যোগ মোকাবিলায় সোসাইটির স্বেচ্ছাসেবকদের আরও তৎপর থাকা এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ছেন তিনি।

রোববার (১৪ জুলাই ) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরীর নেতৃত্বে বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও নবনির্বাচিত ব্যবস্থাপনা পর্ষদ সদস্যরা।

সাক্ষাৎকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় তিনি সোসাইটির চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতিও তুলে ধরেন।

রাষ্ট্রপতি ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত তৎকালীন পাবনা জেলার রেড ক্রস-এর মহাসচিব হিসেবে তার নিজের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ, মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় জোরদার করার কথাও বলেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে সোসাইটির ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী হেলাল, ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মুন্সী কামরুজ্জামান কাজল, অ্যাড. সোহানা তাহমিনা, মো. মস্তাক আহমদ পলাশ, রবীন্দ্র মোহন সাহা (রবি), মো. আব্দুল হামিদ, অ্যাড. মাহাবুবার রহমান তালুকদার, রাজিয়া সুলতানা লুনা, আলহাজ্ব গাজী মোজাম্মেল হোসেন টুকু, অ্যাড. শিহাব উদ্দিন শাহিন, বীর মুক্তিযোদ্ধা এস এম নূর মোহাম্মদ (দুলু), মফিজুর রহমান বাবলু, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি অতুল সরকার, যুব রেড ক্রিসেন্ট চেয়ার জাহিদুল ইসলামসহ রাষ্ট্রপতি কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১০

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১১

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১২

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৪

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৫

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৬

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৭

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৮

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৯

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

২০
X