কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ০৮:৫২ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

কমপ্লিট শাটডাউন : গাড়ি চালানোর নির্দেশ এনায়েত উল্যাহর

পুরোনো ছবি
পুরোনো ছবি

একদফা দাবিতে আজ বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করবে আন্দোলনত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।

শিক্ষার্থীদের এই কর্মসূচির কারণে সড়কে যান চলাচল স্বাভাবিক থাকবে কিনা এমন ভাবনা অনেকের। এমন পরিস্থিতিতে বার্তা দিয়েছেন সড়ক পরিবহন ও মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্যাহ। তিনি বলেন, কর্মসূচির মধ্যে পরিস্থিতি ভালো থাকলে গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে।

বুধবার (১৭ জুলাই) রাতে তিনি বলেন, ‘যদি রাস্তার অবস্থা ভালো থাকে তবে গাড়ি চলবে। কোথাও কোনো সমস্যা হলে তখন দেখা যাবে। তখন বন্ধ থাকতে পারে।’

এর আগে বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

তিনি জানান, একদফা দাবিতে বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করছি। কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না।

মঙ্গলবার (১৬ জুলাই) কোটা আন্দোলন নিয়ে সারা দেশে সংঘর্ষের ঘটনায় ৬ জনের প্রাণহানি ঘটে। এরমধ্যে রাজধানী ঢাকায় দুজন ছাড়াও চট্টগ্রামে তিনজন ও রংপুরে একজন নিহত হন। এর প্রতিবাদে বুধবার নিহতদের গায়েবানা জানাজা ও প্রতীকী কফিন মিছিল কর্মসূচি ঘোষণা দিয়েছিল শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১০

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১১

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১২

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৩

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৪

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৫

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৬

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৭

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৯

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

২০
X