শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৪, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশে গুজব প্রতিরোধে কাজ করছে দেশের মিশনগুলো : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি

বিদেশে বাংলাদেশ নিয়ে মনগড়া কনটেন্ট বানিয়ে গুজব ছড়ানোর অপতৎপরতা প্রতিরোধে দেশের মিশনগুলো কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার সুযোগ নিয়ে এ ধরনের অপতৎপরতা চালানো হচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিটিভি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ডাটা সেন্টার, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর, পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, মেট্রোরেল স্টেশনে হামলা হয়েছে, পোড়ানো হয়েছে। এগুলো রাষ্ট্রের অর্থাৎ জনগণের সম্পত্তির ওপর হামলা। এসব ফুটেজ ও তথ্য আমরা বিদেশে আমাদের মিশনের মাধ্যমে সেখানকার কমিউনিটি ও সরকারকে জানানোর ব্যবস্থা নিয়েছি।

এছাড়াও বুধবার (২৪ জুলাই) বিদেশি কূটনীতিকদের কয়েকটি ধ্বংসযজ্ঞের স্থান পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

ড. ইউনূসের সাম্প্রতিক বিবৃতিকে দেশবিরোধী বর্ণনা করে হাছান মাহমুদ বলেন, তার প্রতি সম্মান রেখেই বলছি, তিনি বিবৃতির কোথাও রাষ্ট্রের তথা জনগণের সম্পত্তির ওপর হামলার নিন্দা জানাননি। বরং দেশের এই পরিস্থিতিতে বিদেশিদের হস্তক্ষেপ চেয়েছেন, যা দেশবিরোধীতার শামিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

ভারতের সাথে পারল না বাংলাদেশ

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১০

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১১

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

১২

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

১৩

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৪

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

১৫

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১৬

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

১৭

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলা

১৮

আধুনিক প্রযুক্তিনির্ভর চিংড়ি চাষ সম্প্রসারণে সহায়তা দেওয়া হবে: মৎস্য প্রতিমন্ত্রী

১৯

বেইজিংয়ে বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

২০
X