কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ থেকে আম নেবে চীন

পুরোনো ছবি
পুরোনো ছবি

বাংলাদেশ থেকে আম রপ্তানির অনুমোদন দিয়েছে চীনা সরকার। গত শুক্রবার চীনের শুল্ক প্রশাসন বাংলাদেশ থেকে আম আমদানির লক্ষ্যে একটি ঘোষণা জারি করেছে।

সোমবার (২৯ জুলাই) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে চীনা দূতাবাস জানায়, বাংলাদেশি তাজা আম চীনে রপ্তানির অনুমোদন পেয়েছে।

এতে বলা হয়, গত ১০ জুলাই বেইজিংয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর সামনে চীন এবং বাংলাদেশ ‘প্রোটোকল অব ফাইটোস্যানিটারি রিক্রুয়্যারমেন্ট ফর এক্সপোর্টিং অব ফ্রেশ ম্যাঙ্গোস ফ্রম বাংলাদেশ টু চায়না’ সই করে। চীনের বাজারে তাজা আম রপ্তানি শুরু হলে বাংলাদেশের রপ্তানিতে বৈচিত্র্য আসবে বলে আশা প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ থেকে আম আমদানির বিষয়টি যাচাইয়ের জন্য একটি বিশেষজ্ঞ দল গত মাসে বাংলাদেশ সফর করে। এ সময় প্রতিনিধিদলটি বাংলাদেশে আমবাগান পরিদর্শন করে উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করে। চীনে ফিরে গিয়ে বিশেষজ্ঞ দলটি একটি প্রতিবেদন জমা দেয়। তাদের ওই প্রতিবেদনের ভিত্তিতে চীনের শুল্ক বিভাগ বাংলাদেশ থেকে আম আমদানির বিষয়ে ঘোষণাটি জারি করেছে।

চীনের বাজারে দীর্ঘদিন ধরেই আম রপ্তানির চেষ্টা করে আসছে বাংলাদেশ। গত ২৮ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ জানান, বাংলাদেশ থেকে পাট, চামড়া ও আমসহ বেশ কয়েকটি পণ্য আমদানিতে চীন আগ্রহ দেখিয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের হিসেবে, বাংলাদেশ থেকে বিশ্বের ৩৮টি দেশে আম রপ্তানি হয়। এ বছর রপ্তানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ১০০ টন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X