কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ১১:৪৯ এএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ডিএমপির ৩ থানায় নতুন ওসি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো। গ্রাফিক্স : কালবেলা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো। গ্রাফিক্স : কালবেলা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি, রামপুরা ও দক্ষিণখান থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিন কর্মকর্তাকে এ তিন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়।

মঙ্গলবার (৩০ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশে এ বদলি ও পদায়ন করা হয়।

ধানমন্ডি থানায় মোহাম্মদ এমরানুল ইসলাম, রামপুরা থানায় মোহাম্মদ রিজাউল হক আর দক্ষিণখান থানায় মো. আশিকুর রহমানকে নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অপর একটি আদেশে খিলগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফাকে যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে, রোববার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে পুলিশের ৫৫ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়। এ রদবদলে দুজন অতিরিক্ত আইজিপি, পাঁচজন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।

এর মধ্যে একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদের দুজনকে বদলি করা হয়েছে। আরেকটি প্রজ্ঞাপনে বদলি করা হয়েছে পাঁচ অতিরিক্ত ডিআইজিকে।

এছাড়া পুলিশ সুপার পদমর্যাদার ৩২ জনকে একটি প্রজ্ঞাপনে এবং আরেকটিতে ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়।

এর মধ্যে পুলিশ টেলিকম রাজারবাগের উপপুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমানকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পুলিশ অধিদপ্তর, ঢাকায় বদলি করা হয়।

পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকা অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মো. শাখাওয়াত হোসেনকে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক হিসেবে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

পুলিশ একাডেমি সারদার অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক ড. মো. আক্কাস উদ্দিন ভূঁঞাকে বদলি করা হয়েছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটে। অন্যদিকে এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মো. আসাদ উল্লাহ চৌধুরীকে বদলি করা হয়েছে নৌ পুলিশে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X