কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

অবসরে গেলেন এটিইউ প্রধান রুহুল আমিন

এটিই’র অতিরিক্ত আইজি এস এম রুহুল আমিনকে বিদায়ী সংবর্ধনা দেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ছবি : কালবেলা
এটিই’র অতিরিক্ত আইজি এস এম রুহুল আমিনকে বিদায়ী সংবর্ধনা দেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ছবি : কালবেলা

চাকরি থেকে অবসরে গেলেন এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) অতিরিক্ত আইজি এস এম রুহুল আমিন। চাকরিজীবন পূর্ণ হওয়ায় বুধবার (৩১ জুলাই) অবসরে গেলেন তিনি। তার অবসর উপলক্ষে বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, পুলিশের কাজ চ্যালেঞ্জিং। প্রতিদিনই কোনো না কোনো চ্যালেঞ্জ পুলিশকে মোকাবিলা করতে হয়। এস এম রুহুল আমিন একজন সফল কর্মকর্তা হিসেবে তার কর্মজীবনে পেশাগত দক্ষতার ছাপ রাখতে সক্ষম হয়েছেন।

আইজিপি বিদায়ী পুলিশ কর্মকর্তার সুন্দর জীবন ও সুস্থতা কামনা করেন। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তি জীবনের নানা দিক তুলে ধরে পুলিশ কর্মকর্তারা বক্তব্য রাখেন।

সংবর্ধনা অনুষ্ঠানে এস এম রুহুল আমিন সব পর্যায়ের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি জনগণের বন্ধু হওয়ার লক্ষ্যে কাজ করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এস এম রুহুল আমিন ১৯৯১ সালের ২০ জানুয়ারি ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ডিআইজি হিসেবে রেলওয়ে রেঞ্জ ও পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্ব পালন করেন। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন। এস এম রুহুল আমিন সুদীর্ঘ সাড়ে ৩৩ বছরের বেশি সময়ের বর্ণিল পেশাগত জীবন সাফল্যের সঙ্গে সম্পন্ন করে বুধবার অবসরে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১০

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১১

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১২

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৩

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৪

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৫

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৬

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৭

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৮

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৯

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

২০
X