কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০৯:০১ এএম
আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

দিনভর বৃষ্টি আর কতদিন, জানাল আবহাওয়া অফিস

পুরোনো ছবি
পুরোনো ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গতকাল বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি হচ্ছে। গতকাল দিনভর বৃষ্টি ঝরেছে। আজ শুক্রবারও একই অবস্থা। আবহাওয়া অধিদপ্তর বলছে এমন অবস্থা থাকবে আরও কিছু দিন।

আবহাওয়া অফিস বলছে, উপকূলজুড়ে ভারি বৃষ্টি শুরু হয়েছে, যা টানা কয়েক দিন অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে দমকা হাওয়া বইছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়াও দেশের বেশিরভাগ নদীবন্দরকে ২ নম্বর স্থানীয় নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে ভারি থেকে অতি ভারি বৃষ্টির আশঙ্কায় পাহাড়ধসের সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে চট্টগ্রামে।

জানা গেছে, মৌসুমি বায়ুর প্রভাব মাসব্যাপী থাকতে পারে। বৃষ্টিপাত শুক্রবার বেড়ে শনিবার থেকে কিছুটা কমতে পারে। তবে, আগামী সাত-আট দিন বৃষ্টি চলতে পারে।

বৃহস্পতিবার কুতুবদিয়াসহ দেশের উপকূলীয় দ্বীপগুলোতে বৃষ্টিপাত ২০০ মিলিমিটার ছাড়িয়ে গেছে। উপকূলীয় জেলাগুলোর বৃষ্টি ১০০ মিলিমিটার ছাড়িয়ে গেছে। আর ঢাকায় মোট বৃষ্টি ছিল ৩২ মিলিমিটার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

বাংলাদেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১০

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১১

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

১২

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৩

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১৪

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৫

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৬

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৭

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৮

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৯

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

২০
X