প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০৪:১৭ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের গাড়িতে লাল রং মেখে দিলেন আন্দোলনকারীরা

পুলিশের গাড়ির সামনে কাঁচের লাল রং মেখে দেন কয়েকজন আন্দোলকারী। ছবি : কালবেলা
পুলিশের গাড়ির সামনে কাঁচের লাল রং মেখে দেন কয়েকজন আন্দোলকারী। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। এ সময় রাস্তায় পুলিশের একটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ারের (এপিসি) সামনের কাঁচে লাল রং করে দিয়েছেন তারা।

শুক্রবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর প্রেস ক্লাব মোড়ে এ ঘটনা ঘটে।

এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে প্রেস ক্লাবের জড়ো হন শিক্ষার্থীরা।সেখানে পুলিশের একটি এপিসি পেয়ে তার সামনের কাঁচে লাল রং স্প্রে করে দেন কয়েকজন আন্দোলকারী।

পুলিশের গাড়িতে কেন লাল রং করা হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গলায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ঝোলানো এক শিক্ষার্থী কালবেলাকে বলেন, ‘ওরা আমাদের রক্ত নিয়েছে। আমরা তো শুধু লাল রং দিয়েছি।’

ভেতরে থাকা পুলিশের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নেই। কিন্তু আমরা এটা করতে বাধ্য হয়েছি।’

এরমধ্যে কয়েকজন শিক্ষার্থী এপিসির ওপর উঠে যান। এ সময় এক পুলিশ সদস্য তাদের গাড়ির ওপর থেকে নেমে যাওয়ার অনুরোধ করেন। এর উত্তরে ওই ছাত্র বলেন, ‘এখনই নেমে যাচ্ছি’।

তখন এক পুলিশ সদস্য ওই আন্দোলনকারীর সঙ্গে কথা বলতে চান। কিন্তু এর উত্তরে ওই ব্যক্তি বলেন, ‘আমি আপনাকে বিশ্বাস করি না, কথা বলার ছলে উঠিয়ে নিয়ে যাবেন।’

তবে এ সময় পুলিশ সদস্য আর কথা বাড়াননি বরং তাকে শান্ত থাকতে দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X