কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০৬:১৩ এএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০৬:১৮ এএম
অনলাইন সংস্করণ

সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়ার আহ্বান আসকের

আইন ও সালিশ কেন্দ্রের লোগো।
আইন ও সালিশ কেন্দ্রের লোগো।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা, লুটপাট, ভাঙচুর, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণে দায়িত্বপ্রাপ্তদের প্রতি আহ্বান জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

গণমাধ্যম সূত্রে জানা যায়, শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর গণভবন, সংসদভবনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা এবং লুটপাট চালানো হচ্ছে। বিক্ষুব্ধ জনতার মধ্য থেকে কেউ কেউ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর, ৩২ নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ করেছে- এমন চিত্রও প্রকাশিত হয়েছে। এছাড়া, প্রধান বিচারপতির বাড়িতে হামলার মতো ন্যক্কারজনক ঘটনাও ঘটেছে।

দেশের বিভিন্ন স্থানে থানা, সাবেক সংসদ সদস্যদের বাড়ি, প্রশাসনিক ভবন, কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। বিশেষত, দেশের বিভিন্ন স্থান থেকে হিন্দুসহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, তাদের ধর্মীয় উপাসনালয় ভাঙচুরের তথ্য পাওয়া যাচ্ছে। পাশাপাশি, গণমাধ্যম প্রতিষ্ঠান বিশেষত ইলেকট্রনিক মিডিয়ায় হামলা এবং গণমাধ্যমকর্মীদের ওপর আক্রমণ চালানোর অভিযোগ পাওয়া যাচ্ছে।

আইন ও সালিশ কেন্দ্র এসব ঘটনার নিন্দা জানিয়ে সবাইকে সহিংসতা পরিহার করে ধৈর্যশীল আচরণ করার অনুরোধ জানাচ্ছে। একই সঙ্গে দেশের সাধারণ জনগণের জান-মাল রক্ষায় বিশেষত, সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণের সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনে দায়িত্বপ্রাপ্তদের প্রতি আহ্বান জানাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

ফিফা’র নতুন নিয়ম: গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১০

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১১

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১২

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৩

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৪

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১৫

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১৬

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৭

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৮

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৯

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

২০
X