কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

‘সৎ অফিসারদের দিয়ে পুলিশ বাহিনী ঢেলে সাজাতে হবে’

অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল্লাহ আরেফ। ছবি : সংগৃহীত
অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল্লাহ আরেফ। ছবি : সংগৃহীত

সৎ এবং নীতিবান অফিসারদের একত্রিত করে পুলিশ বাহিনী ঢেলে সাজানোর আহবান জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল্লাহ আরেফ। মঙ্গলবার (৬ আগস্ট) তিনি এ আহ্বান জানান।

আব্দুল্লাহ আরেফ বলেন, কর্মঠ এবং নীতিবান পুলিশ অফিসারদের বঞ্চিত করে রাখা হয়েছিল। প্রাপ্য পদোন্নতি থেকেও বঞ্চিত রাখা হয়েছে। কিন্তু পুরস্কৃত করা হয়েছে অনৈতিক এবং পথভ্রষ্ট অফিসারদের। যার প্রভাব পড়েছে পুলিশ বাহিনীতে। জনগণের কাছে পুলিশ অনেকটা আতঙ্কের নাম। সাধারণ মানুষকে হয়রানি এবং যাকে তাকে তুলে এনে পুলিশ ভীতিকর অবস্থার সৃষ্টি করে রেখেছিল।

অতি দ্রুত এই অবস্থা পরিবর্তনের আহবান জানিয়ে তিনি বলেন, পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর সময় হয়েছে। মানুষের আস্থার জায়গা পৌঁছাতে কর্মঠ অফিসারদের নেতৃত্বে আনতে হবে। যারা পেশাগত জীবনে সৎ কিন্তু দুর্নীতিবাজদের কারণে দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত- তাদেরও কাজ করার সুযোগ দিতে হবে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, দীর্ঘ বছর অধিকার বঞ্চিত মানুষের যে আন্দোলন সেই আন্দোলনের সুফল মানুষের ঘরে পৌঁছে দিতে পুলিশ বাহিনীর সংস্কার প্রয়োজন। পুলিশ জনগণের বন্ধু কেবল কাগুজে কথা নয়; এটি বাস্তবে প্রমাণ করে দিতে হবে। বাংলাদেশ বিনির্মাণে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১০

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১১

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১২

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৩

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৪

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৫

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৬

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৭

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৮

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৯

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

২০
X