কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ১১:১১ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১১:২৭ এএম
অনলাইন সংস্করণ

দেশে ফিরছেন ড. ইউনূস, দায়িত্ব নিবেন কবে?

ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি
ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বর্তমানে চিকিৎসাজনিত কারণে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন ড. ইউনূস। আজ-কালের মধ্যে তিনি দায়িত্ব গ্রহণের জন্য দেশে ফিরবেন বলে জানা গেছে।

ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জানান, তিনি আজ (৭ আগস্ট) ঢাকায় পৌঁছতে পারেন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম নতুন সরকারের শপথ গ্রহণের বিষয়ে জানান, একটি অস্ত্রোপচার হয়েছে ড. ইউনূসের। বুধবার তিনি রওনা হবেন প্যারিস থেকে। তিনি ওই দিন রাত অথবা বৃহস্পতিবার সকালে ঢাকা পৌঁছবেন।

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার দিনক্ষণ বা সময় চূড়ান্ত হয়নি বলে বঙ্গভবন থেকে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন। তিনি মঙ্গলবার সন্ধ্যায় জানান, বুধবার শপথ হবে এমন কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫ সমন্বয়কের সঙ্গে মঙ্গলবার রাতে বঙ্গভবনে দীর্ঘ বৈঠকে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার প্রস্তাবে সম্মতি দেন। বৈঠকে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান।

ড. মুহাম্মদ ইউনূস নতুন সরকারে যোগ দেওয়ার বিষয়ে বলেছেন, ‘যে শিক্ষার্থীরা এত ত্যাগ স্বীকার করেছেন, তারা যখন এ কঠিন সময়ে আমাকে এগিয়ে আসার অনুরোধ করেন, তাহলে আমি কীভাবে তা প্রত্যাখ্যান করি?’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

যুবদলের শীর্ষ নেতৃত্বে আইয়ুব খান, প্রত্যাশা সাংগঠনিক গতিশীলতার

নারায়ণগঞ্জ  / বিএনপি নেতাকে মারধর, ঘটনাস্থলেই ৪ যুবদল কর্মী বহিষ্কার

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকের ঢল

বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আর্জেন্টিনার ‘গোপন’ পরিকল্পনা

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২

হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

টিআইবির বিবৃতি / কালো টাকা বৈধ করার সুযোগ দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার শামিল

১১

৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন

১২

হজ শেষে হাজিদের জন্য যে ৩ কাজ জরুরি

১৩

বিশ্ববিদ্যালয়ের স্কলারদের ছাড়া শিল্প চলতে পারে না : রাগীব আলী

১৪

আলজাজিরার অনুসন্ধান / নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে দক্ষিণ গাজা, স্যাটেলাইটে উঠে এলো ইসরায়েলের বর্বরতা  

১৫

৫ জুলাই বিয়ে, জানালেন আমির নিজেই

১৬

বিশ্বকাপে ডাক পাওয়ায় পিছিয়ে গেল বিয়ে

১৭

‘আপা’ সম্বোধনে নয়, বাসি মিষ্টি বিক্রির দায়ে বনফুলকে জরিমানা : ইউএনও

১৮

অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

১৯

ব্রাহ্মণবাড়িয়া / ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় খাদে মাইক্রোবাস 

২০
X