কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০৮:৩৮ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কে ফারুক-ই আজমের পরিচয়

বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই আজম। ছবি : সংগৃহীত
বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই আজম। ছবি : সংগৃহীত

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয়েছে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (৮ জুলাই) রাত ৯টায় বঙ্গভবনের নতুন সরকারকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম সদস্য নৌকমান্ডো বীর প্রতীক ফারুক-ই আজম। তার বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারীতে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সূচনাকালে উচ্চমাধ্যমিক পাস করেন ফারুক-ই-আজম। সে সময় খুলনায় ছিলেন তিনি।

যুদ্ধ শুরু হলে অনেক বাধা-বিপত্তি পেরিয়ে চট্টগ্রামে পৌঁছান ফারুক-ই-আজম। ৬ মে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের হরিণা ইয়ুথ ক্যাম্পে আশ্রয় নেন তিনি। এ সময় একদিন শুনলেন, পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে নৌবাহিনীর জন্য মুক্তিযোদ্ধা সংগ্রহ করা হচ্ছে। লাইনে দাঁড়িয়ে যান তিনি। পলাশীতে দুই মাসের প্রশিক্ষণ শেষে ১৯৭১ সালের ১ আগস্ট ‘অপারেশন জ্যাকপট’এর জন্য তাকে মনোনীত করা হয়। অপারেশন জ্যাকপটে চট্টগ্রামের বন্দর আক্রমণকারী অভিযানিক দলের উপঅধিনায়ক ছিলেন ফারুক-ই আজম।

প্রসঙ্গত, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অভিযান ছিল অপারেশন জ্যাকপট। ১৯৭১ সালের ১৫ আগস্ট রাত ১২টার পর অর্থাৎ ১৬ আগস্টের প্রথম প্রহরে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদী বন্দরে একই সময়ে পরিচালিত হয় এই আত্মঘাতী গেরিলা অভিযান। এই অভিযানে পাকিস্তানি হানাদার বাহিনীর অস্ত্র ও রসদবাহী জাহাজ ধ্বংস করতে সক্ষম হন মুক্তিযোদ্ধারা।

ধ্বংস হওয়া জাহাজগুলোর মধ্যে বেশকিছু বিদেশি জাহাজও ছিল, যেসব জাহাজ পাকিস্তানি বাহিনীকে সাহায্য করছিল। ফলে অপারেশন জ্যাটপটের খবর সারা বিশ্বের ছড়িয়ে পড়ে এবং বিশ্ববাসী বুঝতে পারে, বাংলাদেশের মানুষ পাকিস্তানের সঙ্গে মরণপণ লড়াইয়ে লিপ্ত হয়েছে। ফলে বাংলাদেশের ইতিহাসে অপারেশন জ্যাকপট খুবই গুরুত্বপূর্ণ মিশন হিসেবে পরিগণিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১১

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১২

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৩

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৪

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৫

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৬

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৭

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৯

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

২০
X