কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীরা ‘সহ-উপদেষ্টা’ হিসেবে কাজ করার সুযোগ পাবে নতুন সরকারে : নাহিদ

সাংবাদিকদের সঙ্গে নাহিদ ইসলাম।  ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নাহিদ ইসলাম জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে ‘সহকারী উপদেষ্টা’ পদ সৃষ্টি করে শিক্ষার্থীদের কাজের সুযোগ দেওয়া হবে।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে ড. ইউনূসের নেতৃত্বে গঠিত নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলেন, নতুন সরকারের সঙ্গে আমরা শিক্ষার্থীদের কাজের সুযোগ দিতে চাই। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্যানেলে দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তিদের মনোনীত করেছি। ছাত্রদের পক্ষ থেকে আমরা দুজন উপদেষ্টা মনোনীত হয়ে আসার পাশাপাশি উপদেষ্টাদের সঙ্গে ‘সহকারী উপদেষ্টা’ হিসেবে শিক্ষার্থীরা কাজ করার সুযোগ পাবে।

নাহিদ ইসলাম বলেন, এ দেশে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী যে শাসন ব্যবস্থা ছিল তা রাজনৈতিক দলগুলো মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে। ছাত্র সমাজের মাধ্যমে সে জায়গায় একটি অভ্যুত্থান সংঘটিত হয়েছে। জনগণ রাস্তায় নেমে এসেছে এ ছাত্র সমাজের ওপর আস্থা রেখেই। এখন এ ছাত্র সমাজ যেহেতু সরকার ও রাষ্ট্রের সংস্কার নিয়ে কথা বলছে, আমি আশা করব আমাদের সাধারণ জনগণও এ ছাত্র সমাজের ওপর আস্থা রাখবে।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা বর্তমান সময়ে একটি বড় চ্যালেঞ্জ। আমরা দায়িত্ব বুঝে নিয়েছি এবং আজ থেকেই কাজ শুরু করব। আশা করছি সব স্বাভাবিক হয়ে আসবে এক-দুই দিনের মধ্যেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১০

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১১

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১২

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৩

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৪

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৫

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৬

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৭

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৮

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৯

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

২০
X