কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ১২:০২ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামী ব্যাংকে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬

এস আলমের নিয়োগকৃত কর্মকর্তাদের ব্যাংক থেকে বের করে দেন বিক্ষুব্ধ ব্যাংকাররা। ছবি : কালবেলা
এস আলমের নিয়োগকৃত কর্মকর্তাদের ব্যাংক থেকে বের করে দেন বিক্ষুব্ধ ব্যাংকাররা। ছবি : কালবেলা

ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হচ্ছেন, শফিউল্লাহ, আবদুল্লাহ আল মামুন, আব্দুর রহমান, বাকিবিল্লাহ। দুজনের পরিচয় জানা যায়নি। তারা বর্তমানে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে রয়েছেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে গত ৫ আগস্ট সরকার পতনের পর ৬ আগস্ট এস আলমের নিয়োগকৃত কর্মকর্তাদের ব্যাংক থেকে বের করে দেন বিক্ষুব্ধ ব্যাংকাররা। এরপর গত সাত এবং আট আগস্ট ব্যাংকারদের বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় এস আলমের নিয়োগকৃত কর্মকর্তাদের ব্যাংক থেকে বের করে দেয়ার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসলামী ব্যাংকের এসএভিপি ড. শওকত আলী বলেন, গতকাল জানতে পারি এস আলমের বিভিন্ন কোম্পানি ও ব্যাংকের যারা আছে তারা একত্র হয়ে যারা ব্যাংকটিকে লুটপাট করেছে তারা তাদের লোকদের ব্যাংকেই বসাবে। এ তথ্য পেয়ে তারা যদি ব্যাংকে না ঢুকতে পারে তাই ব্যাংকের সামনে আমরা অবস্থান নেই।

তিনি বলেন, একটা পর্যায় এস আলমের লোকজন সিটি সেন্টারে অবস্থান নেয়। তারা মিছিল নিয়ে প্রধান কার্যালয়ে প্রবেশ কর‍তে চায়। তখন ইসলামী ব্যাংকের কর্মকর্তারা তাদের প্রতিহত করতে গেলে এস আলমের লোকজন তাদের টার্গেট করে গুলি চালায়। তাতে ছয়জন গুলিবিদ্ধ হয়। তারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। পরে বিরোধী ব্যাংকাররা প্রতিরোধ করলে তারা পালিয়ে যায়।

কর্মকর্তারা ইসলামী ব্যাংকের ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের মাধ্যমে ব্যাংক থেকে লুটেরাদের বের করে দেয়ার দাবি জানান। পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর কাউসার আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আকিজ উদ্দিন, মিফতাহ উদ্দিনসহ এ সালামের নিয়োগকৃত কর্মকর্তাদের ব্যাংক থেকে বহিষ্কারের দাবি তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১০

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১১

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১২

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৩

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৪

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৫

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৬

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৭

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৯

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

২০
X