ভোলা প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ এএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৩

প্রতীকী ছবি। কালবেলা গ্রাফিক্স
প্রতীকী ছবি। কালবেলা গ্রাফিক্স

ভোলায় বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৩ জন আহত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে উপজেলার টবগী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮ দিকে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই সংঘর্ষ বাঁধে। এতে বিএনপির ৫ ও জামায়াতের ৮ নেতাকর্মী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মো. আজম কালবেলাকে বলেন, জামায়াতের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে বিএনপির সমর্থকদের বাড়িতে এসে থ্রেট দিয়ে ভোট চাইলে সমথর্করা প্রতিবাদ জানালে তারা ঘর ভাংচুর করে।

জামায়াত নেতা মাও. হালিম কালবেলাকে জানান, নির্বাচনকালীন সময় যে যার প্রচারণা চালাবে কিন্তু এখানে একের পর এক হামলা কোনভাবেই মেনে নিতে পারছি না।

তিনি আরও বলেন, বিএনপি নিজেরা হামলা করে নিজেদের ঘর নিজেরা ভেঙ্গে নাটক সাজানোর পায়তারা চালাচ্ছে।

বোরহানউদ্দিন থানার ওসি রিপন কুমার সাহা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির শান্ত করেছে। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত কারও পক্ষ থেকে কোন ধরনের লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১০

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১১

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১২

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৩

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৪

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৫

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৬

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৭

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৮

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৯

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

২০
X