কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীন সাংবাদিকতায় প্রতিবন্ধকতা দূরের আহ্বান সম্পাদক পরিষদের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সর্বোপরি স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।

গত ১০ আগস্ট সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ডেইলি স্টার কার্যালয়ে সম্পাদক পরিষদের এক সভায় আলোচনাসহ এ আহ্বান জানানো হয়।

সোমবার (১২ আগস্ট) সম্পাদক পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাম্প্রতিক গণআন্দোলনে আহত ও নিহত সাংবাদিক, ছাত্র, শিক্ষক, যুবক, সাধারণ নাগরিক ও পুলিশ সদস্যসহ যারা মারা গেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় সম্পাদক পরিষদ।

প্রেস কাউন্সিলকে পুনর্গঠন করে কার্যকর সংস্থায় পরিণত করতে হবে উল্লেখ করে সম্পাদক পরিষদ বিবৃতিতে বলে, সরকারি সংস্থা ডিএফপির সব কার্যক্রম স্বচ্ছ ও প্রকাশ্য হতে হবে।

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বাতিল ও প্রত্যাহার চেয়ে সম্পাদক পরিষদ বিবৃতিতে জানায়, এ আন্দোলন ঘিরে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হয়রানিমূলক মামলাসহ অতীতের সব মামলা বাতিল ও প্রত্যাহার করতে হবে। বিশেষ করে সাইবার নিরাপত্তা আইন ও আগের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের সব মামলা প্রত্যাহার ও বাতিল করতে হবে।

গণআন্দোলনের সময় সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেল অফিস আক্রান্ত এবং সম্পদ ধ্বংস করা হয়েছে জানিয়ে সম্পাদক পরিষদ বলে, এ ধরনের ঘটনাকে সম্পাদক পরিষদ সমর্থন করে না। একই সঙ্গে পেশাদারিত্ব বাদ দিয়ে নীতিবিবর্জিত ও লেজুড়বৃত্তির সাংবাদিকতা বর্জনীয়।

প্রস্তাবিত এ বিশেষ আইনগুলো অবিলম্বে বাতিল চেয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিগত সরকার বাকস্বাধীনতা, সৃজনশীলতা এবং স্বাধীন সংবাদপত্র শিল্পের কণ্ঠরোধ করতে ও নিয়ন্ত্রিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। বিশেষ করে বেশ কয়েকটি নিবর্তনমূলক আইন করার উদ্যোগ নিয়েছিল। এসব আইনের মধ্যে রয়েছে- উপাত্ত সুরক্ষা আইন (খসড়া) ২০২২, ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এবং ওটিটি রেগুলেশন ২০২১ (খসড়া), গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলি) আইন ২০২২ (খসড়া), জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭, দ্য প্রেস কাউন্সিল (সংশোধন) অ্যাক্ট, ২০২২ (খসড়া)।

ডেইলি স্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডেইলি স্টার সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম। সভায় উপস্থিত ছিলেন- ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, নিউ এজ সম্পাদক ও সম্পাদক পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুল কবীর, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, সংবাদ সম্পাদক আলতামাশ কবির, বণিক বার্তা সম্পাদক ও সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ঢাকা ট্রিবিউন সম্পাদক ও সম্পাদক পরিষদের যুগ্ম সম্পাদক জাফর সোবহান, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, সমকাল সম্পাদক আলমগীর হোসেন, দেশ রূপান্তর সম্পাদক মোস্তফা মামুন, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মুস্তাফিজ শফি এবং সংবাদের নির্বাহী সম্পাদক শাহরিয়ার করিম। ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে সভায় অংশ নেন দৈনিক পূর্বকোণ সম্পাদক ড. এম রমিজউদ্দিন চৌধুরী এবং সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X