কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১১:৩২ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৪:১২ এএম
অনলাইন সংস্করণ

সম্পাদক পরিষদের নতুন কমিটি 

সম্পাদক পরিষদের বার্ষিক সাধারণ সভায় বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকেরা। ছবি : সংগৃহীত
সম্পাদক পরিষদের বার্ষিক সাধারণ সভায় বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকেরা। ছবি : সংগৃহীত

সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নতুন নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক নিউএজ সম্পাদক নূরুল কবীর। তিনি এই সংগঠনের সভাপতি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের স্থলাভিষিক্ত হলেন। আর সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর ডেইলি স্টার সেন্টারে মাহফুজ আনামের সভাপতিত্বে পরিষদের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়।

দুই বছর মেয়াদি নতুন কমিটিতে সহসভাপতি পদে দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন ও সহকারী সাধারণ সম্পাদক পদে সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্যরা হলেন মাহফুজ আনাম, মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক এবং ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন।

এজিএমে উপস্থিত সদস্যরা নতুন কমিটির সবাইকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে পরস্পর সহযোগিতার মাধ্যমে পরিষদের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ এবং নতুন সদস্য কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক আবু তাহের, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ, সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী এবং ডেইলি সান সম্পাদক রেজাউল করিম লোটাস। সভায় অনলাইনে যুক্ত হন দৈনিক পূর্বকোণ সম্পাদক ম রমিজউদ্দিন চৌধুরী।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X