কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ১০:৪৪ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় বেইজিং-মস্কো

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে চীন ও রাশিয়া কাজ করতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশ দুটির রাষ্ট্রদূত। সে সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বেইজিং-মস্কো হস্তক্ষেপ করে না বলে জানিয়েছেন তারা।

সোমবার (১২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের ব্রিফ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন চীন ও রাশিয়ার রাষ্ট্রদূত।

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, চলমান পরিস্থিতি নিয়ে ব্রিফিং হয়েছে। আমি বলতে চাই, চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। আমাদের সম্পর্ক এদেশের জনগণের সঙ্গে। এখন যে সম্পর্ক আছে সেটি আমরা ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে চাই।

অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার মান্তিতস্কি বলেন, রাশিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। রাশিয়া ও বাংলাদেশের সম্পর্ক আরও ভালো হবে বলে আমরা আশা করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X