কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও হুমকির অভিযোগ হিন্দু মহাজোটের

বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতনের পর দেশের ৪৮ জেলায় ২৭৮টি জায়গায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও হুমকি এসেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

মঙ্গলবার (১৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র ও নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে এ অভিযোগ করেন।

সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় সংগঠনের পক্ষ থেকে ৭ দফা দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো হলো- দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক সময়ে ভয়াবহ সাম্প্রদায়িক আক্রমণের বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। সংখ্যালঘু সুরক্ষা আইন ও কমিশন করতে হবে। মন্দির ও বসতবাড়ি সরকারি খরচে পুনঃস্থাপন করতে হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে। ২০০০ সাল থেকে এখন পর্যন্ত সংখ্যালঘু নির্যাতনের প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা। আসন্ন দুর্গাপূজায় তিন দিনের ছুটি ঘোষণা এবং সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, রাজনৈতিক পট পরিবর্তনে হিন্দু সম্প্রদায়ের ওপর ভাঙচুর, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও আগুনে পুড়িয়ে দেওয়া, জমি দখল ও দেশত্যাগের হুমকির যে ঘটনা ঘটানো হলো তা ’৭১-এর পুনরাবৃত্তি। এটা কোনো মানুষের ওপর নয়, হিন্দু ধর্মের ওপর আঘাত।

এর আগে সোমবার (১২ আগস্ট) পর্যন্ত ৪৮ জেলায় ২৭৮টি জায়গায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও হুমকি এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের কাছে আমরা আমাদের দাবি জানিয়েছি। তিনি আমাদের সব কথা গুরুত্ব দিয়ে শুনেছেন।

পলাশ কান্তি দে বলেন, বিগত সময়ে সরকারে থাকা রাজনৈতিক দলের কাছে আমরা ২৪ বছর ধরে আমাদের দাবি জানিয়েছি, কিন্তু তারা তা পূরণ করেনি। এখন আমরা আশা করছি, বর্তমান সরকার আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ করবে। একইসঙ্গে আমাদের ছাত্ররা দেশব্যাপী যে আন্দোলন করছে, আমরা তার সঙ্গে একমত।

হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব বলেন, হিন্দু মহাজোটের নাম ব্যবহার করে এক ব্যক্তি যিনি বহিষ্কৃত, তিনি হিন্দু সম্প্রদায়কে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তার নিন্দা জানাই। হিন্দু মহাজোট রাজনীতি নিরপেক্ষ হিন্দু অধিকার আদায়ের সংগঠন। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে খুশি করা বা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করা হিন্দু মহাজোটের কাজ নয়। সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষা করা, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা হিন্দু মহাজোটের মূল আদর্শ।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায় বলেন, দেশে সরকার পরিবর্তন হলেই সর্বপ্রথম হিন্দুদের ওপর হামলা হয়। অতীতে তেমন আক্রমণ না থাকলেও ইদানীং বেশি হচ্ছে। আমরা নিরাপত্তা নিয়ে এ দেশে বেঁচে থাকতে চাই। এ দেশে আমরা জন্মগ্রহণ করেছি। এ দেশে আমাদেরও অধিকার রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন সংগঠনের নির্বাহী সভাপতি সুধাংশু চন্দ্র বিশ্বাস, প্রধান সমন্বয়কারী ড. সোনালী দাস, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রনজিতকুমার মৃধা, প্রভাস চন্দ্র মণ্ডল, তপন হাওলাদার, জগন্নাথ হাওলাদার, সুনীল মালাকার, সঞ্জয় কুমার রায় প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১০

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১১

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১২

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৩

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৪

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৫

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৬

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৭

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৮

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৯

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

২০
X