কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ১১:৫৯ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সাগর-রুনি হত্যাকাণ্ড পুনঃতদন্তের মাধ্যমে বিচার হবে : তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের পুনঃতদন্তের মাধ্যমে বিচার হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

রোববার (১৮ আগস্ট) সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনির মামলা নিয়ে প্রহসন হয়েছে। এ নৃশংস হত্যাকাণ্ডের পুনঃতদন্তের মাধ্যমে বিচার হবে। যত দ্রুত সম্ভব তা করার উদ্যোগ নেব। আশা করছি, ন্যায়বিচার নিশ্চিত করতে পারব।

তিনি বলেন, স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা ভাবা হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে এটি ঠিক করা হবে। নিবর্তনমূলক আইন, যেগুলো গণমাধ্যমের স্বাধীনতার জন্য অন্তরায়, সেগুলো পুনর্বিবেচনা করতে হবে।

তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গণহত্যার প্রকৃত চিত্র প্রকাশ করে তদন্তে সহায়তা করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি। সাংবাদিকদের মধ্যে দলাদলি চাই না, মানুষের জন্য নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা হোক।

নাহিদ ইসলাম আরও বলেন, তথ্য উপদেষ্টা হয়েছি বলে গণমাধ্যমে আমাকে বেশি বেশি দেখাতে হবে, এমনটায় আমি বিশ্বাসী নই। আমাকে যত কম দেখানো যাবে ততই ভালো, আমি সেটাই চাইব। যেহেতু আমি আরও দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, তাই আমার ব্যস্ততাও থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১০

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১১

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১২

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৩

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৪

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৫

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৬

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৭

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৮

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৯

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X