কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০৬:২১ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুনর্গঠনে চার কমিটি

বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পুনর্গঠনের জন্য চার কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বিকেলে ফেসবুক পোস্টে আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে তিনি জানান, নিম্নোক্ত টিমগুলো মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে পুনর্গঠন করার লক্ষ্যে কাজ করবে। ইতোমধ্যে আমাদের সমর্থনে গঠিত সমন্বয়ক কমিটিগুলো বহাল থাকবে এবং বিভিন্ন পরিসরে নতুনভাবে সকল কমিটি পুনর্গঠন করা হবে। শৃঙ্খলা রক্ষা এবং ভুয়া সমন্বয়ক বিভ্রান্তি দূর করতে বর্তমান কমিটিগুলোর অথোরাইজেশন এবং নতুন কমিটি গঠনে কাজ করবে। ছাত্র-জনতার অভ্যুত্থান রক্ষা এবং জনমানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এ সময় তিনি ফেসবুক পোস্টের সঙ্গে একটি তালিকা যুক্ত করে দেন।এতে অর্গানাইজিং উইং, প্রোগ্রাম ইম্লিমেন্টেশন উইং, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইং ও অথোরাইজেশন নামে ৪টি কমিটি প্রদান করা হয়।

তালিকায় আট সদস্যের অর্গানাইজিং উইং গঠনের কথা বলা হয়েছে। তারা হলেন, আবু বাকের মজুমদার, আবদুল হান্নান মাসুদ, রিফাত রশিদ, শাহিন আলম, শ্যামলী সুলতানা জেদনি, নাঈম আবেদিন, সানজানা আফিফা অদিতি এবং খান তালাত মাহমুদ রাফিকে যুক্ত করা হয়েছে।

প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইংয়ে ১৮ জনকে যুক্ত করা হয়েছে। তারা হলেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আব্দুল কাদের, মাহিন সরকার, আরিফ সোহেল, আকরাম হোসাইন রাজ, হামজা মাহবুব, নুর নবি,শুভ আহমেদ, শাহীনূর সুমি মোবাশ্বের আলম, হাসিব আল ইসলাম, মোহাম্মদ রাসেল, উমামা ফাতেমা, আনিকা তাহসিনা, রওনক জাহান, মেহেদী ইসলাম ও তকিউদ্দিন আহমেদ।

আন্দোলনের তিন সদস্যবিশিষ্ট মিডিয়া এন্ড কমিউনিকেশন উইং গঠন করা হয়েছে। তারা হলেন রিজওয়ান রিফাত, আব্দুল্লাহ সালেহীন অয়ন এবং তাহমিদ আল মুদাসসির চৌধুরী।

এ ছাড়া আন্দোলনের অথোরাইজেশন কমিটিতে রয়েছেন সারজিস আলম ও আবু বাকের মজুমদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী / ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম বরদাশত করা হবে না

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১০

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১১

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১২

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৩

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৪

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৫

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৭

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৮

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৯

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

২০
X