কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

জনকল্যাণমুখী কাজের মাধ্যমে দপ্তরের অস্তিত্ব জানান দিতে হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

সচিবালয়ে বিভিন্ন দপ্তর ও সংস্থাসমূহের সাথে মতবিনিময় মুহূর্তে। ছবি : কালবেলা
সচিবালয়ে বিভিন্ন দপ্তর ও সংস্থাসমূহের সাথে মতবিনিময় মুহূর্তে। ছবি : কালবেলা

পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জনকল্যাণমুখী কাজের মাধ্যমে জনগণের নিকট নিজ নিজ দপ্তরের অস্তিত্ব জানান দিতে হবে।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তর ও সংস্থাসমূহের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জনগণের অর্থের সাশ্রয় ও অপব্যয় এড়াতে বন্যা ও নদীভাঙন রোধে স্বল্প ব্যয়ের প্রকল্প গুলো গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। প্রকল্প গ্রহণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত গ্রহণ করতে হবে। মানুষের কল্যাণের কথা সর্বাগ্রে বিবেচনায় নিতে হবে।

সুশাসন নিশ্চিতে আইন ও বিধি অনুযায়ী নিজ নিজ দপ্তরের ম্যান্ডেট বাস্তবায়ন করতে হবে উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় নিয়মিতভাবে স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অব্যাহত রাখতে হবে। জনগণের অভিযোগ গ্রহণ এবং প্রত্যাশা পূরণের ব্যবস্থা কার্যকর ও শক্তিশালী করতে হবে।

রিজওয়ানা এসময় পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে মতামত ও সুপারিশ গ্রহণ করেন।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, যৌথ নদী কমিশন এবং নদী গবেষণা ইনস্টিটিউটের প্রধানগণ নিজ নিজ সংস্থার চলমান কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিত উপস্থাপন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X